চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ ওয়াসিমের বাড়িতে উপদেষ্টা ফারুকী, আহতদের আর্থিক অনুদান

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:15 অপরাহ্ন 31, মে 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
উপদেষ্টা ফারুকী শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের বাড়িতে গিয়েছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। পৃথক অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন তিনি।

উপদেষ্টা বলেন, জুলাই যুদ্ধারা গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সরকার তাদের এই অবদানের স্বীকৃতি দিচ্ছে।

শনিবার (৩১ মে) বিকেলে কক্সবাজারের পেকুয়ায় বৈষম্য বিরোধীছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন।

মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, জুলাই জাদুঘর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ের বীরত্বের গল্প এবং শোকগাথা সংরক্ষণ। যাতে ৫০ বছর পরও পরবর্তী প্রজন্ম জানতে পারে কি হয়েছিল, তারা যেন বুঝতে পারে কি করা যাবে, কি করা যাবে না। এতে আর কোনোদিন এরকম খুনির আবির্ভাব হবে না।

এসময় কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে আহত যোদ্ধাদের হাতে এক লাখ টাকা করে চেক তুলে দেন। পাঁচজন যোদ্ধাকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়।

এরপর জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের বাড়িতে যান উপদেষ্টা। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপদেষ্টাকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শহীদ ওয়াসিমের মা ও বাবা।

শহীদ ওয়াসিমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি বেঁচে থাকতে যেন আমার ছেলে হত্যার ন্যায়বিচার দেখে যেতে পারি। খুনিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী, পেকুয়া সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম প্রমুখ।

Previous Post

গরুর খামারে কেন বাড়ছে ভাগায় কোরবানি দেওয়ার প্রবণতা?

Next Post

টানা বৃষ্টিপাত ও উত্তাল সাগরের জোয়ারে বিপর্যস্ত দেশের উপকূল

Next Post
উপকূলীয় এলাকা তে তীব্র বৃষ্টিপাত ও জোয়ারের কারণে জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টিপাত ও উত্তাল সাগরের জোয়ারে বিপর্যস্ত দেশের উপকূল

গরু ও ছাগল বিক্রির জন্য হাটে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশি গরু দিয়েই চাহিদা মেটানো সম্ভব, বলছেন হাট সংশ্লিষ্টরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT