চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে ‘ছায়া’, শিশু নির্যাতনের বিরুদ্ধে সাহসী গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 31, মে 2025
in বিনোদন
A A
ছায়া নাটকের বিভিন্ন চরিত্রের দৃশ্য, শিশু নির্যাতনের বিরুদ্ধে সাহসী গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেন ‘ছায়া’। সিনেমাটি গেল ঈদে মুক্তি পায় দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে আইস্ক্রিনে। এবার চ্যানেল আইয়ের দর্শকরা ঈদে দেখতে পারবেন সিনেমাটি!

আসন্ন ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারই ধারাবাহিকতায় ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক ‘ছায়া’ দেখতে পারবেন।

‘ছায়া’ গল্পের কেন্দ্রে আছে দুই শিশু। নির্মাতা আগেই জানিয়েছেন, “শিশুদের গল্প নিয়ে আমাদের দেশে খুব একটা কাজ হয় না। কিন্তু আপনি বিদেশি ইন্ডাস্ট্রিগুলোর দিকে খেয়াল করলে দেখবেন, প্রতিবছর শিশুদের নিয়ে নানা রকম সিনেমা নির্মাণ হয়। আমাদের দেশে এই প্র্যাকটিস নেই বললেই চলে। সেই ধারণা থেকে বের হতে ‘ছায়া’ সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিই।”

গল্পে দেখা যাবে, অনাথ দুই ভাইবোন অনাদরে বড় হয়। এক সময় তাদের ঘরে আসে সৎমা। একসময় সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। তার পক্ষে আইনি লড়াইয়ে নামে এক আইনজীবী। শেষে সে প্রমাণ করে, মেয়েটি তার সৎমাকে মারেনি।

এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল, বাবার চরিত্রে অভিনয় করেছেন পল্লব। এই সিনেমা দিয়ে ১৫ বছর পর সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া আইনজীবীর চরিত্রে আছেন শবনম বুবলী। আরও আছেন সুষমা সরকার, আসিফ নূর প্রমুখ।

Tags: আইস্ক্রিনআসিফ নূরওয়াজেদ আলী সুমনচ্যানেল আইছায়াপল্লববুবলীলিড বিনোদনশবনম বুবলীসিনেমাসুষমা সরকার
Previous Post

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের আসাম ও মেঘালয়ে বৃষ্টি ঝরাচ্ছে

Next Post

সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

Next Post
শিশুর মরদেহ উদ্ধার, সেপটিক ট্যাংক থেকে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

ভারত-চীন সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

পুশ-ইন: ভারতের রাষ্ট্রীয় কাঠামোর নৈতিক স্খলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT