চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউসে ড্রাগ ব্যবহারের অভিযোগ নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 31, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইলন মাস্কের ছবি, তিনি গম্ভীর মুখে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন প্রশাসনে ইলন মাস্কের ভূমিকা এবং তার মাদক ব্যবহার নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাস্ক নিয়মিত কেটামিন, একস্ট্যাসি এবং সাইকেডেলিক মাশরুমের মতো মাদক গ্রহণ করতেন, যা তার প্রভাবশালী দায়িত্ব পালনকে প্রশ্নবিদ্ধ করেছে।

আজ ৩১ মে শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন মাস্ক। একটি অনুষ্ঠানে ফক্স নিউজের পিটার ডুসি মাস্কের কাছে হোয়াইট হাউসের দায়িত্বকালে তার মাদক ব্যবহারের বিষয়ে জানতে চাইলে মাস্ক তির্যকভাবে বলেন, নিউ ইয়র্ক টাইমস—এটা কি সেই সংবাদমাধ্যম নয় যারা রাশিয়া-গেট নিয়ে মিথ্যা রিপোর্ট করে পুলিৎজার পেয়েছিল? মনে হচ্ছে তাই।

এরপর তিনি ট্রাম্পের দিকে ঘুরে বলেন, বিচারক তো বলেই দিয়েছেন যে নিউ ইয়র্ক টাইমস মিথ্যা বলেছে, তাদের পুলিৎজার ফেরত দেওয়া উচিত। ওই নিউ ইয়র্ক টাইমস? চলুন, এগিয়ে যাই।

রিপোর্ট অনুযায়ী, প্রতিদিনের ওষুধের বাক্সে প্রায় ২০টি ওষুধ বহন করতেন মাস্ক, যার মধ্যে অ্যাডেরালও ছিল বলে জানা গেছে। মার্কিন আইন অনুযায়ী, একস্ট্যাসি একটি শ্রেণি-১ নিয়ন্ত্রিত মাদক, যার কোনো চিকিৎসাগত ব্যবহার নেই এবং এটি ফেডারেল কর্মীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। যদিও মাস্ক বিশেষ সরকারি কর্মচারী হিসেবে এসব কঠোর বিধিনিষেধের আওতায় পড়েননি।

তবে কেটামিন, যেটি শ্রেণি-৩ মাদক হিসেবে চিকিৎসকের প্রেসক্রিপশনে ব্যবহৃত হতে পারে, তা বিনোদনমূলকভাবে ব্যবহার করা ফেডারেল নীতিমালার পরিপন্থী। ট্রাম্প প্রশাসনের সময় মাস্ক ২৭৫ মিলিয়ন ডলার অনুদান দেন রিপাবলিকান প্রচারণায়, এরপরই ‘ডোজ’ নামে একটি কথিত দপ্তরের নেতৃত্ব দেন। প্রশাসনে তার প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে তার আচরণ নিয়েও উদ্বেগ বাড়তে থাকে।

এই বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাইলে উপ-প্রধান স্টাফ স্টিফেন মিলার সরাসরি উত্তর না দিয়ে বলেন, আমরা যে মাদক নিয়ে চিন্তিত, তা তো দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকছে।

Tags: ইলন মাস্কহোয়াইট হাউস
Previous Post

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় রোববার

Next Post

ভারতে করোনাভাইরাসে ২ হাজারের বেশি সংক্রমণ

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের জন্য হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে করোনাভাইরাসে ২ হাজারের বেশি সংক্রমণ

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণের জন্য মানুষ লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT