চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাবি রিসার্চ সোসাইটির ১০০ শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 অপরাহ্ন 30, মে 2025
in শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাবি রিসার্চ সোসাইটির ১০০ শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (ডিইউআরএস) প্রায় ১০০ জন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (জেইউআরএস) আমন্ত্রণে এক সেমিনারে অংশগ্রহণ করেছেন। 

আজ শুক্রবার (৩০ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের গ্যালারিতে সকাল ১০টা থেকে শুরু হয় ‘রিসার্চ সেমিনার’।

সেমিনারে সভাপতিত্ব করেন জেইউআরএস সভাপতি আল আমিন বিজয় এবং বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ও জেইউআরএস’র উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ডিইউআরএস সভাপতি ফাহিম হাসান মাহদি এবং বাংলাদেশ রিসার্চ সোসাইটির (বিডআরএস) পরিচালক সাইফুল্লাহ সাদেক।

সেমিনারে বিভিন্ন গবেষণামূলক চিন্তা ও ধারণা তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, জনস্বাস্থ্য, নগর পরিকল্পনা ও বিভিন্ন শাখায় চলমান গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

দুপুরের খাবার ও নামাজ বিরতির পর আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “রিসার্চ স্টর্ম ওভার টি”। এ অধিবেশনে আলোচনায় উঠে আসে গবেষণার বাস্তবতা, তরুণদের অংশগ্রহণ, ও ভবিষ্যৎ সম্ভাবনা। অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

দিনব্যাপী এ আয়োজন প্রমাণ করে, গবেষণা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, সম্পর্ক, সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্রেও একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন বিজয় বলেন, বাংলাদেশে গবেষণা বিপ্লব ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সে লক্ষ্য নিয়েই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটিগুলো একযোগে কাজ করে যাচ্ছে।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঢাবি
Previous Post

সাকিবের ফেরার বিষয়ে যা বললেন বিসিবির নতুন সভাপতি

Next Post

পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Next Post
পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ফেনী সীমান্তে বাংলাদেশি পরিবার, বিএসএফের পুশইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT