চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে জি এম কাদেরের বাসভবনে হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 পূর্বাহ্ন 30, মে 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
রংপুরে জি এম কাদেরের বাসভবনে হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীরা বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করে এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে নগরীর সেনপাড়ায় তার বাড়ি ‘স্কাই ভিউ’য়ে এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে ওই বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জি এম কাদের।

এ সময় ‘অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে না, তাদের সে ইচ্ছা ও ক্ষমতা নেই’ মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করছে না সরকার। অথচ যে দলটি নিবন্ধন পায়নি, তারা সর্বক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। সরকার পৃথকীকরণ নীতি পালন করছে। দেশের বৃহৎ অংশকে তারা সব রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে কোণঠাসা করছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, আজমল হোসেন লেবু, জেলা যুবসংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জি এম কাদের রংপুরে অবস্থান করার খবরে ক্ষুব্ধ হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। রাত ৮টার দিকে জাপা চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে রংপুর প্রেস ক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাদেরের বাসভবনে হামলা চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। পরে তারা সেখান থেকে ফিরে গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

Tags: কাদেরজাতীয় পার্টিজি এম কাদেরহামলা
Previous Post

গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

Next Post

দিনাজপুর সীমান্তে নারীসহ ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

Next Post
বাংলাদেশি যুবক হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের খবরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর সীমান্তে নারীসহ ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

প্রধান উপদেষ্টা ও সাংবাদিকের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT