চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোভান-তটিনীর নাটকের আইটেম গানে টয়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 29, মে 2025
in বিনোদন
A A
জোভান, তটিনী ও টয়া নাটকের আইটেম গানে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যমজ বোন জারা ও সারার জীবনের গল্প নিয়ে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘মন বদল’। আর তাতে দুই বোনের চরিত্রে একাই অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

সিএমভি’র ব্যানারে বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। এতে যমজ বোনের বিপরীতে তরুণ চিকিৎসক আদিল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। যার সঙ্গে জারার বোন সারার বিয়ে চূড়ান্ত।

সদ্য শুটিং শেষ হওয়া ‘মন বদল’ সম্পর্কে নির্মাতার ভাষ্য এমন, ‘এটি পারিবারিক ক্লাইমেক্সের গল্প। যমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটা এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন। তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে। গল্পটা প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে যমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। থাকছে আইটেম গানের বিশেষ চমকও!’

জোভান ও তটিনী নাটকের আইটেম গানে টয়া, প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা-প্রযোজক পক্ষ জানায়, এতে যমজ বোনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তটিনী। বিশেষ চমক হিসেবে থাকছেন মুমতাহিনা টয়া। যাকে পাওয়া যাবে আইটেম গানের সঙ্গে জমকালো নাচের আয়োজনে।

‘মন বদল’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বরাবরের মতো এবারের ঈদেও সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে দেশের সেরা নির্মাতা ও অভিনেতাদের নিয়ে এক ডজন বিশেষ নাটক ও টেলিছবি। ‘মন বদল’ সেই তালিকারই অন্যতম সংযোজন। চাঁদরাত থেকে এই নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tags: আইটেম গানঈদের নাটকজোভানটয়াতটিনীনাটকলিড বিনোদনসিএমভি
Previous Post

ভুল স্বীকার করলেন এনসিপির হান্নান মাসউদ

Next Post

বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ

Next Post
বৈরী আবহাওয়ায় নদীতে লঞ্চ চলাচল বন্ধ, নৌপথে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ

বাংলাদেশ মানব সম্পদ সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নিবে জাপান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT