চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেজিএফ-সালার প্রযোজনা সংস্থার ছবিতে হৃতিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 29, মে 2025
in বিনোদন
A A
হৃতিকের ছবি, কেজিএফ-সালার প্রযোজনা সংস্থার ছবিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড এবং দক্ষিণী অভিনেতাদের একসঙ্গে অভিনয় করার প্রথা গত কয়েক বছরে বেড়েছে। একসময় পিছিয়ে থাকা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি আজ বলিউডকেও ছাপিয়ে যাচ্ছে, তাই বলি তারকারাও দক্ষিণ ইন্ডাস্ট্রির সঙ্গে হাত মেলাচ্ছেন স্বেচ্ছায়। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের গ্রীক গড হৃতিক রোশন।

বুধবার (২৮ মে) কেজিএফ, সালার, কান্তারা সিনেমা খ্যাত প্রোডাকশন হাউজ হাম্বল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই খবরটি শেয়ার করেছেন। খবরটি শেয়ার করে তারা লিখেছেন, ‘সবাই তাকে গ্রীক গড বলেন। তিনি লক্ষ লক্ষ হৃদয়ে রাজ করছেন। আমাদের ব্যানারের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী দিনে আমরা দর্শকদের একটি দুর্দান্ত ছবি উপহার দেওয়ার স্বপ্ন দেখছি। খুব শিগগির এই স্বপ্নকে বাস্তবায়িত করব আমরা।’

প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর বলেন, ‘আমাদের উদ্দেশ্য এমন কিছু গল্প বলা যা মানুষকে অনুপ্রাণিত করে। হৃতিকের সঙ্গে অংশীদারত্ব হওয়ায় আমাদের সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল। আগামী দিনে আমরা এমন একটি ছবি উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা একই সঙ্গে দুর্দান্ত এবং কালজয়ী হতে চলেছে।’

দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যানারে হৃতিকের কাজ করার খবর শুনেই বেশ উত্তেজিত হয়েছেন ভক্তরা। কেউ কেউ মনে করছেন ‘কেজিএফ চ্যাপ্টার থ্রি’ ছবিতে হয়তো যশের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে হৃতিককে। কেউ আবার ভাবছেন ‘সালার’ ছবির পরবর্তী পর্বে হয়তো অভিনয় করবেন এই বলি তারকা।

হাম্বল ফিল্মস এমন একটি প্রযোজনা সংস্থা, যা কেজিএফ এবং কান্তারার মতো কালজয়ী ছবি উপহার দিয়েছে মানুষকে। খুব স্বাভাবিকভাবেই এমন একটি বিশাল বড় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া হৃতিকের জীবনের অন্যতম মাইলফলক বলেই গণ্য করছেন ভক্তরা।

Tags: কান্তারাকেজিএফবলিউডসালারহৃতিক রোশন
Previous Post

হামাস প্রধান সিনওয়ার নিহত, দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর

Next Post

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে জামায়াত আমিরের বার্তা

Next Post
জামায়াতের আমিরের ছবি, পাঞ্জাবি ও হিজাব পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে জামায়াত আমিরের বার্তা

নেতা হান্নান মাসউদের হাসিমুখের ছবি, বাংলার রাজনীতিতে পরিচিত মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুল স্বীকার করলেন এনসিপির হান্নান মাসউদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT