চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যিকভাবে ‘ফর্টিফায়েড আটা’র সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 28, মে 2025
in কর্পোরেট নিউজ
A A
ফোরাম সভায় বক্তারা ফর্টিফায়েড আটা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ভিটামিন ও খনিজ লবণের ঘাটতির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে টেকনো সার্ভে ইনক. ও মিলারস ফর নিউট্রিশনের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের বাণিজ্যিক বাজারে ফর্টিফায়েড আটা প্রবর্তনের প্রযুক্তি ও উপকারিতা’ শীর্ষক কর্মশালা হয়েছে।

বুধবার (২৮ মে) ঢাকার গুলশানের লেকশোর হাইটসে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মিল মালিক, খাদ্য শিল্প প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও পুষ্টি বিশেষজ্ঞসহ মোট ৫২ জন প্রতিনিধি।

কর্মশালার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে ভিটামিন ও খনিজ লবণের ঘাটতি, যা বিশেষ করে নারী ও শিশুদের মাঝে ভয়াবহ আকার ধারণ করছে, তা দূর করতে আটায় পুষ্টি উপাদান সংযোজনের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা।

টেকনো সার্ভের কান্ট্রি প্রগ্রাম ম্যানেজার মো. গুলজার আহম্মেদ উদ্বোধনী বক্তব্যে বলেন, মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতির কারণে দেশে লাখো মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে। প্রযুক্তি ও সমন্বিত প্রচেষ্টা থাকলে, এই সমস্যা সহজেই সমাধানযোগ্য। তিনি সরকারি, বেসরকারি এবং উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন।

প্রধান অতিথি খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, ফর্টিফায়েড আটা শুধু পুষ্টির নিশ্চয়তা দেয় না, এটি একটি টেকসই জনস্বাস্থ্য কৌশল। এখন সময় এসেছে এটিকে বাণিজ্যিকভাবে প্রসারিত করার, কারণ জনগণ এখন স্বাস্থ্য সচেতনতার দিক থেকে অনেক এগিয়ে গেছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উপপরিচালক এস. এম. আবু সাঈদ বলেন, তিনি আশাবাদী যে ফর্টিফিকেশন সফলভাবে বাস্তবায়িত হবে। তিনি আরো উল্লেখ করেন যে ফর্টিফায়েড আটার মান নিয়ন্ত্রণ ও নিয়মনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে।

টেকনো সার্ভের সিনিয়র ফুড ফর্টিফিকেশন স্পেশালিস্ট মো. নাঈম জোবায়ের তার মূল প্রবন্ধে বলেন, আটায় পুষ্টি উপাদান সংযোজন একটি সহজ, ব্যয় সাশ্রয়ী এবং টেকসই সমাধান। এটি কেবল স্বাস্থ্য উন্নয়ন নয়, অর্থনীতিতেও দীর্ঘ মেয়াদে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি প্রযুক্তিগত দিক, অর্থনৈতিক সম্ভাবনা এবং উদ্ভাবনের জায়গাগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করেন।

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মঈনউদ্দিন মাসুদ এবং উপদেষ্টা মোহাম্মদ সোহাগ, সরকারি ওএমএস খাতে ফর্টিফায়েড আটা সরবরাহের ওপর গুরুত্ব আরোপ করেন।

এসিআই ফুডস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার ও মিলারস ফর নিউট্রিশন-এর গ্লোবাল মিলারস অ্যাডভাইজরি গ্রুপের সদস্য ফারিয়া ইয়াসমিন বলেন, পুষ্টি নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়- এটি একটি সামাজিক অঙ্গীকার।

কর্মশালায় একটি মুক্ত আলোচনায় ফ্লাওয়ার মিল ওনার্স এসোসিয়েশন এর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, খাদ্যশিল্প প্রতিনিধি ও বেসরকারিখাতের অংশগ্রহণকারীরা সরকার, ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন ও উন্নয়ন সহোযোগী প্রতিষ্ঠান এর মধ্যে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া আলোচনায় অংশ নেন বিএএসএফ, মুলেন কেমি-এর প্রতিনিধি এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউপি) ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (জিএআইএন)-এর মতো উন্নয়ন সহযোগি সংস্থার কর্মকর্তারা।

সমাপনী বক্তব্যে মো. গুলজার আহম্মেদ অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই কর্মশালা একটি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। যেখানে প্রযুক্তি, নীতি ও প্রতিশ্রুতি এক সাথে হয়ে দেশের পুষ্টি ভবিষ্যৎ নির্মাণে কাজ করবে। এই কর্মশালা ছিল একটি যুগান্তকারী উদ্যোগ, যা বাংলাদেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক খাদ্য ফোর্টিফিকেশন কর্মসূচির প্রসারে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো।

Tags: আটা
Previous Post

অক্সফোর্ডের ‘আজীবন সম্মাননা ফেলোশীপ’ পাওয়ায় প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট বারের সংবর্ধনা

Next Post

সালমানের ক্যারিয়ারসেরা, লিটনদের দুই শতাধিক রানের বোঝা

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের ক্যারিয়ারসেরা, লিটনদের দুই শতাধিক রানের বোঝা

স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে কোভিড বাড়লেও চিন্তাজনক নয়: চিকিৎসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT