চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইকে তারা হারিয়ে দিতে চায়, কিন্তু জুলাই হারবে না: হান্নান মাসউদ

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
12:19 অপরাহ্ন 28, মে 2025
in জনপদ, নোয়াখালী, রাজনীতি
A A
জনপ্রিয় বক্তা বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, তারা জুলাইকে হারিয়ে দিতে চায়। কিন্তু জুলাই যে হারবে না সেটা তারা জানে না।

তিনি বলেন, তারা ভুলে গিয়েছে ৪৭-এ আমরা বৃটিশদের থেকে মুক্তি নিয়েছি, আমরা তাদের কাছে আর ফিরে যায়নি। আমরা ৭১-এ পাকিস্তানীদের কাছ থেকে লড়াইয়ের মাধ্যমে মুক্তি পেয়েছি, আমরা তাদের কাছে আর ফিরে যাইনি। ২৪-এ আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করে মুক্তি পেয়েছি, সেই ভারতের কাছে আমরা আর ফিরে যাব না।

মঙ্গলবার (২৭ মে) বিকালে নোয়াখালীতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল, দলের নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং সমন্বয় কমিটি গঠণের উদ্দেশ্যে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, দীর্ঘ সময় ধরে আমাদের সমুদ্র বন্দর দখল করে রেখেছিল আওয়ামী এক ফ্যাসিবাদি শক্তি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের যে বন্দর দিয়ে সব চেয়ে বেশি মালামাল আমদানি, রপ্তানি হয় যে বন্দর দিয়ে, সেই চট্টগ্রাম বন্দরের এক চতুর্থাংশ তারা দখল করে রেখেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যখন আমরা বলেছি, আমাদের বন্দর ব্যবস্থাপনার আধুনিকতা দরকার, তখন আমরা বলেছি আমাদের বন্দর ব্যবস্থার জন্য আধুনিক নিয়মনীতি দরকার, আমরা বলেছি এমন একটা কোম্পানিকে নিয়োগ দেয়া হোক। তখন সরকার বলেছে তেমন একটি কোম্পানির মাধ্যমে আমরা আমাদের বন্দরের ব্যবস্থাপনা করব।

তিনি আরও বলেন, বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র বন্দরে রুপান্তিরত হবে আমাদের চট্টগ্রাম বন্দর। কিন্তু দেখা যাচ্ছে, তার পরে তাদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে। তারা কি ভুলে গেছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ইতিহাস? তারা আসলে কাদেরকে সুবিধা দিচ্ছে যাচ্ছে, আমরা সেটা প্রশ্ন রেখে গেলাম।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব হোমায়রা নূর, নোয়াখালী অঞ্চল তত্বাবধায়ক মুনতাসীর মাহমুদ, সংগঠক মিনহাজুল আবেদীন, সংগঠক নফিউল ইসলাম প্রমূখ।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিনোয়াখালী
Previous Post

সৌদি পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ বাংলাদেশি হজযাত্রী

Next Post

৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার সমাপনী

Next Post
নির্বাচিত অতিথিরা ৩৪তম নিউইয়র্ক বাংলা বইমেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার সমাপনী

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT