চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো ভয়ংকর হয়ে ফিরলেন রাজ, টিজারে ঝড় তুললো ‘ইনসাফ’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 27, মে 2025
in বিনোদন
A A
অভিনেতা রোশান হাতে ধারালো অস্ত্র, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ছবি ‘ইনসাফ’র টিজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ৮২ সেকেন্ডর টিজারটি নজর কেড়েছে দর্শকদের।

টিজারের শুরুতেই শরীফুল রাজ ধরা দেন তীব্র উত্তেজনায়—কুড়াল হাতে, মুখে জ্বলন্ত সিগারেট, আর চোখেমুখে প্রতিশোধের দাবানল। ইউসুফ চরিত্রে রাজ যেন ফিরেছেন এক ভয়ঙ্কর খুনির রূপে। এক সময়ের ত্রাস এই চরিত্রটি এবার যেন আরও ভয়ঙ্কর, আরও বেপরোয়া।

এক বিশেষ দৃশ্যে, খুনের পর নিজের গায়ে দুধ ঢালতে দেখা যায় ইউসুফকে—যা চরিত্রটির বিকারগ্রস্ত মনস্তত্ত্বের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। দর্শকদের কল্পনার খোরাক জোগানোর জন্য এই দৃশ্যটিই যথেষ্ট!

টিজারের আরেকটি আকর্ষণ, তাসনিয়া ফারিণ। যদিও উপস্থিতি সংক্ষিপ্ত, তবু এক দৃশ্যে রক্তাক্ত মুখে তার চাহনি টিজারের অন্যতম ফোকাস হয়ে উঠেছে। চমকে দেন তার পুলিশ অফিসারের রূপান্তর, যেখানে তাকে দেখা গেছে দারুণ অ্যাকশন অবতারে!

আর চূড়ান্ত চমক—টিজারের শেষাংশে হাজির হন মোশাররফ করিম। চোখে চশমা, হাতে শর্টগান, আর ঠাণ্ডা গলায় বলেন, “আমি অমানুষ মারি, মানুষ না।” এই এক সংলাপেই কাঁপিয়ে দিয়েছেন দর্শকদের মন।

সঞ্জয় সমদ্দার এর আগে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে ‘মানুষ’ সিনেমা নির্মাণ করেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন জিৎ। তবে ‘ইনসাফ’ হচ্ছে তার বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

নির্মাতা বলেন, দর্শকদের জন্য ইনসাফ বানিয়েছি। টিজার প্রকাশের পর দর্শকদের রেসপন্সে খুব ভালো লাগছে। দর্শক যেভাবে সাপোর্ট দিচ্ছে, এভাবে সিনেমা হলেও সবাই যাক এটাই চাইবো। সিনেমা নিয়ে দর্শকদের আলোচনা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে।

Tags: ইনসাফতাসনিয়া ফারিণমোশাররফ করিমলিড বিনোদনশরিফুল রাজশরীফুল রাজসঞ্জয় সমদ্দারসিনেমা
Previous Post

পাকিস্তানে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন সিমন্স

Next Post

এভারেস্টে ওঠার নতুন রেকর্ড নেপালের ‘এভারেস্ট ম্যানের’

Next Post
এভারেস্টে ওঠার রেকর্ডধারী ব্যক্তি পাহাড়ের পাদদেশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

এভারেস্টে ওঠার নতুন রেকর্ড নেপালের ‘এভারেস্ট ম্যানের’

ফরাসি ক্লাব লিওনের নিষেধাজ্ঞা নিয়ে ফুটবল খেলোয়াড়ের হতাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদলে ফরাসি ক্লাব লিওনকে ফিফার নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT