চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 27, মে 2025
in - সেমি লিড, অপরাধ
A A
মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মিরপুরে প্রকাশ্যে এক মানি এক্সচেঞ্জের ব্যবসায়ীকে গুলি করে প্রায় ২২ লাখ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাসা থেকে মিরপুর ১০ নম্বরে নিজের মানি এক্সচেঞ্জের অফিসে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান।

কোমরের বা পাশে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী মাহমুদুল ইসলাম (৫৫) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

তার বাসা মিরপুর ফায়ার সার্ভিসের পেছনে, শ্যালককে সঙ্গে নিয়ে বাসা থেকে টাকা ও বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ তিনটি ব্যাগ নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন তিনি।

এ সময় বাইকে এসে দুই অস্ত্রধারীসহ কয়েকজন তাদের গতিরোধ করে একরাউন্ড গুলি করে ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী পুলিশকে প্রায় ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার তথ্য দিয়েছেন।

সহকারী কমিশনার মিজান বলেন, “বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি পৌঁছালে গুলি করে টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ব্যাগগুলো ছিনিয়ে নেয়।”

বাইকে আসা হামলাকারী কতজন ছিল জানতে চাইলে তিনি বলেন, “এখানে বাইকে কয়েকজন ছিল, আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাদেরকে শনাক্ত করতে কাজ করছি।”

এ ঘটনার একটি ভিডিওতে দুইজন অস্ত্রধারীকে দেখা গেছে, যাদের মধ্যে একজন একটি গুলি করেন এবং ওই ব্যবসায়ী সঙ্গে সঙ্গে সড়কে পড়ে যান। তখন একজন অস্ত্রধারী একটি বাইকে উঠে পড়েন, বাইকে আরও দুইজন ছিল। পাশে আরেকজন অস্ত্রধারীকে সামনে এগিয়ে যেতে দেখা গেছে।

Previous Post

চড়ের ভিডিও ভাইরাল: সিনেমাকেও হার মানায় ম্যাক্রোঁ দম্পতির প্রেম কাহিনী

Next Post

‘এ অধ্যায় শেষ’- কেন লিখলেন রোনালদো

Next Post
রোনালদো ফুটবল ম্যাচে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এ অধ্যায় শেষ’- কেন লিখলেন রোনালদো

চাল ধানের মাঠে কৃষকের কাজ, জিংক সমৃদ্ধ ব্রি-১০২ ধান চাষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ জেলায় জিংক সমৃদ্ধ চিকন জাতের ব্রি-১০২ ধান আবাদে সফলতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT