জিডিপি দিয়ে দারিদ্র্য মাপার মত চালাকি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জী। ঢাকায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, বাংলাদেশ কিংবা ভারতে জিডিপি প্রবৃদ্ধিকে অনেক বড় করে দেখিয়ে সরকার তৃপ্তির ঢেকুর তোলে। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন পর্বে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, বড় বড় প্রকল্পে অর্থ অপচয়ে সরকারের অনেকেরই মাত্রাতিরিক্ত উৎসাহ দেখা যায় তবে ওই প্রকল্প থেকে মানুষ উপকার পাবেন কিনা তা খতিয়ে দেখা হয় না।








