চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে ভারতের পুশইন: নারী-শিশুসহ আটক ৫৪

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
3:50 অপরাহ্ন 26, মে 2025
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
সীমান্তে ভারতের পুশইন আটক নারী-শিশুসহ ৫৪ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ২ দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (২৫ মে) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্প থেকে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়। পুশইনের শিকার এসব ব্যক্তির মধ্যে ১১ জন পুরুষ, ১৯ জন নারী ও ২৪ জন শিশু রয়েছে। বাংলাদেশে প্রবেশের পর তাদের জীবননগর সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম রোববার রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

প্রথম দফায়, রোববার রাত আড়াইটার দিকে হরিহরনগর সীমান্তের মেইন পিলার ৬১ ও সাব পিলার ২-এর কাছাকাছি নবদুর্গাপুর মাঠ থেকে ৪৫ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ১৬ জন নারী এবং ২১ জন শিশু রয়েছে। আটকরা জানান, ২৪ মে বিকেলে তারা ভারতের গুজরাট থেকে রওনা দেন এবং ওই দিন বিকেল ৪টায় বিএসএফ সদস্যদের হাতে আটক হন। পরে ২৫ মে রাত আড়াইটার দিকে বিএসএফ সীমান্তের কাঁটাতারের গেট খুলে দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই সময় বিজিবির কুসুমপুর বিওপির হাবিলদার শিশির হালদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

দ্বিতীয় দফায় আটক ৯ জন। সকাল সাড়ে ৪টার দিকে দ্বিতীয় দফায় সীমান্তের কাছাকাছি এলাকা থেকে আরও ৯ জনকে আটক করে বিজিবি। এই দলে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। তাদের আটক করেন বেনীপুর ক্যাম্পের হাবিলদার রাশেদুল ইসলামের নেতৃত্বাধীন বিজিবি সদস্যরা। আটককৃতরা জানান, ভারতের হরিয়ানা পুলিশ ২৪ মে রাতে তাদের সীমান্তে নিয়ে আসে এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ৬২ নম্বর পিলারের কাছে কাঁটাতারের গেট খুলে দিয়ে বাংলাদেশে পুশইন করে।

আটকদের একজন বাবুল মল্লিক জানান, তিনি ভারতের গুজরাট ও হরিয়ানা শহরে পরিবার নিয়ে দীর্ঘদিন বসবাস করছিলেন। সম্প্রতি তাদের ঘরবাড়ি ভেঙে দিলে পরিবার-পরিজন নিয়ে তিনি নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। পরে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি আটককৃত ৫৪ জনকে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা জীবননগর পাইলট হাইস্কুলের হলরুমে পুলিশি প্রহরায় রয়েছেন। তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: সীমান্তে পুশইন
Previous Post

আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় আসছে ‘হঠাৎ বৃষ্টি’

Next Post

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু

Next Post
দুটি যুবক কৃষি জমির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ: পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT