চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের দুটি ‘চিকেন নেক’ ভারতের চেয়েও স্পর্শকাতর: হিমন্ত শর্মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 26, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশ-ভারত সীমান্তের মানচিত্র ও হিমন্ত শর্মার বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ‘চিকেন নেক’ করিডোর (শিলিগুড়ি করিডোর) নিয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে এবার বাংলাদেশকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ভারতের একটি চিকেন নেক থাকলেও বাংলাদেশের চিকেন নেক আছে দুটি। যেগুলো আরও বেশি স্পর্শকাতর বলেও উল্লেখ করেছেন তিনি।

সোমবার (২৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স মাধ্যমে এই প্রসঙ্গটির উল্লেখ করে একটি মানচিত্র দিয়েছেন হিমন্ত শর্মা। এর মাধ্যমে তিনি মূলত বাংলাদেশের ভৌগোলিক দুর্বলতার কথা উল্লেখ করেন।

তিনি লিখেছেন, ‘যারা ভারতের চিকেন নেক করিডর নিয়ে নিয়মিত হুমকি দেন, তারা যেন এটাও মনে রাখেন- বাংলাদেশেরও দুটি চিকেন নেক রয়েছে এবং দুটিই আরও বেশি ঝুঁকিপূর্ণ।’

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম চিকেন নেক হলো ৮০ কিলোমিটার দীর্ঘ উত্তরাঞ্চলীয় একটি করিডর, যা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত।

হিমন্ত হুঁশিয়ারি দেন, এই করিডর যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে রংপুর বিভাগ পুরোপুরিভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

হিমন্তের মতে, বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম দ্বিতীয় চিকেন নেকটি আরও সংকীর্ণ। মাত্র ২৮ কিলোমিটার দীর্ঘ এই করিডর ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হিমন্ত বলেন, এই করিডর ভারতের শিলিগুড়ি করিডরের চেয়েও ছোট এবং অনেক বেশি স্পর্শকাতর।

সবশেষে তিনি বলেন, ‘আমি শুধু ভৌগোলিক সত্য তুলে ধরছি, যা অনেকেই ভুলে যেতে পারেন। ভারতের শিলিগুড়ি করিডরের মতো আমাদের প্রতিবেশী দেশটিও দুটি সরু করিডর দিয়ে ঘেরা।’

Previous Post

নেত্রকোণায় করলার বাম্পার ফলন

Next Post

‘সিনেমা’ সম্পাদক ফজলুল হক-এর জন্মদিন আজ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য ফজলুল হকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'সিনেমা' সম্পাদক ফজলুল হক-এর জন্মদিন আজ

একজন যুবক ব্যক্তির ছবি, গায়ে স্লিভলেস শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাবলিগে গিয়ে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT