চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত দিল্লি বিমানবন্দর 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 25, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দিল্লি বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতভর ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পর ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ সামান্য কাঠামোগত ক্ষতি হয়েছে। রোববার ভোরে বিমানবন্দরের বাইরের ছাউনির একটি অংশ ভেঙে পড়ে, যেটি ভিডিও ও ছবিতে ধরা পড়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের আগমনী গেটের বাইরে ওভারহ্যাংয়ের একটি বড় অংশ ছিঁড়ে পড়েছে, ফুটপাথ জুড়ে জমেছে পানি। এছাড়া ভারী বর্ষণ ও ঝড়ের কারণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ মে রাতে রাজধানীতে ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে বাতাস বইতে থাকে এবং মাত্র ৩০-৪৫ মিনিটের মধ্যেই ৮০ মিমির বেশি বৃষ্টিপাত হয়। এর ফলে টার্মিনাল ১-এর পূর্বাঞ্চলের একটি কাঠামো চাপে বিকৃত হয়। তবে কোনো বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।

অবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে জানানো হয়েছে, তারা দ্রুত তৎপর হয়ে কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করেছে। নিরাপত্তা এবং কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে রোববার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত ছয় ঘণ্টায় ৮১.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সর্বোচ্চ বাতাসের বেগ ছিল ৮২ কিমি/ঘণ্টা। এমন প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ৪৯টি ফ্লাইট বাতিল বা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Tags: দিল্লিদিল্লি বিমানবন্দরবিমানবন্দর
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

Next Post

গুজরাটকে হারিয়ে আসর শেষ করলো ধোনির চেন্নাই

Next Post
চেন্নাই ক্রিকেট দলের খেলোয়াড়রা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটকে হারিয়ে আসর শেষ করলো ধোনির চেন্নাই

বাংলাদেশ ক্রিকেটার রিশাদ মাঠে হাসিমুখে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে নেই সাকিব, রিশাদকে নিয়ে আগে ফিল্ডিংয়ে লাহোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT