চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু: শাকিব

নতুন করে শুরুর গল্প শোনালেন শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 24, মে 2025
in বিনোদন
A A
শাকিব খান স্টেজে পারফর্ম করছেন, হাসিমুখে দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরবর্তী প্রিয়তমা, তুফান, বরবাদ দিয়ে একের পর এক ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন শাকিব খান। শুধু দেশে নয়, তার এই সিনেমাগুলো গ্লোবালিও সাফল্য পাচ্ছে।

আসন্ন কোরবানি ঈদে আসছে এই তারকার ‘তাণ্ডব’। ইতিমধ্যেই এই সিনেমা ঘিরেও দর্শক উন্মাদনা তুঙ্গে। ধারণা করা যাচ্ছে, এটিও বিশ্বব্যাপী সাফল্য পাবে।

বলতে গেলে শাকিব খান তার ক্যারিয়ারের দুর্দান্ত একসময় পার করছেন। আগামী ২৮ মে এই নায়ক তার ফিল্ম ক্যারিয়ারে ২৬ বছরে পা রাখতে যাচ্ছেন। সম্প্রতি বাংলা সিনেমায় ২৫ বছর পূর্তি হয়েছে শাকিবের।

তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে। এছাড়া তিনি তুফান সিনেমার জন্য ২০২৪ সালের সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন।

চারপাশে যেন শাকিব শাকিব ধ্বনি! সেই মঞ্চে শাকিব জানালেন নিজের ২৫ বছরের সাফল্য, সুখ-দুঃখ বেদনার কথা।

শুক্রবার (২৩ মে) মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে শাকিব খানকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তার বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারকটি তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান।

পুরস্কার হাতে নিয়ে শাকিব খান কথা বলেন, একটা সময় তার আপন মানুষের কাছেই শুনতে হয়েছে কটাক্ষ। শেয়ার করলেন নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প।

শাকিব বলেন, একসময় যখন হতাশ হয়ে যেতাম, ভাবতাম সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে কিছু ডিজাস্টারের কারণে আমেরিকা থেকে যখন এসেছি, নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব। তুমি ডেড হর্স!

শাকিব খান আরো বলেন, নিজের চেনা মুখগুলোকেই পালটে যেতে দেখেছি। অবাক হয়েছি, দুঃখিত হয়েছি। ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যাই, এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো, একটা ট্রাই করে যাই। না হলে চলে যাব, ছেড়ে দিব চলচ্চিত্র। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি অনেক।

চলচ্চিত্রে শুরুর গল্প বলতে গিয়ে শাকিব খান বলেন, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম। একটা সিনেমার অফার পেলাম, বলল তিন মাস সময় লাগবে। তিন মাসেই সিনেমা শেষ হয়ে যাবে। তিন মাসের জন্য এলাম, আর ফিরে যাওয়া হলো না। ২৫ বছর পার হয়ে গেছে।

এই ২৫ বছরে এত ভাঙাগড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনের। কখনো খুব উচ্ছ্বসিত হয়েছি, কখনো অবাক হয়েছি, কখনো খুব দুঃখিত হয়েছি, কখনো রোমাঞ্চিত হয়েছি। আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি। বলেন শাকিব।

২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ দিয়ে ঘুরে দাঁড়ান শাকিব খান। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সেও শাকিব এ সিনেমার মাধ্যমে হয়ে ওঠেন নাম্বার ওয়ান চাহিদাসম্পন্ন নায়ক।

সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রিয়তমা’ দিয়ে আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে; যেটা সবাই বলে। যখন ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে এত মানুষের ভালোবাসা…এই প্রথম আমার চলচ্চিত্র, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে গিয়ে এত সফল হচ্ছে। প্রতিটি মানুষ দেখতে যাচ্ছে, সাফল্যের জোয়ারে ভাসাচ্ছে। ‘প্রিয়তমা’র পর ‘রাজকুমার’ এসেছে, তারপর ‘তুফান’ এসেছে, সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে। ‘তুফান’-এর পর সেই মানুষগুলোর দিকে তাকিয়ে নীরবে বলেছি, আমার দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু।

যে স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি, পৃথিবীজুড়ে আমার চলচ্চিত্র মুক্তি পাবে, হলিউড–বলিউড বড় বড় সিনেমার পাশাপাশি আমাদের সিনেমার পোস্টার থাকবে, সেই স্বপ্নের পথেই হেঁটেছি এবং সফল হয়েছি। এখন দেশ–বিদেশের সবাই গর্ব করে বলে এটা আমাদের চলচ্চিত্র, আমাদের শাকিব খান।’

আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’। রায়হান রাফীর নির্মাণে সিনেমাটিতে অভিনয় করেছেন সাবিলা নূর ও জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে। ইতিমধ্যে ট্রেলার দিয়ে ঝড় তুলেছে ‘তাণ্ডব’। এবার প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানোর পালা।

Tags: মেরিল প্রথম আলো পুরস্কারলিড বিনোদনশাকিব খান
Previous Post

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Next Post

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, পরিকল্পনা উপদেষ্টা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাগ্রো অ্যাওয়ার্ডের প্রেস লঞ্চে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দশমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT