চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওমর’ এখন সবার নাগালে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 22, মে 2025
in বিনোদন
A A
অভিনেতা ও অভিনেত্রীর ছবি, তারা পানিতে ভিজে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দা, ওটিটি ও টেলিভিশন চ্যানেলে সব বয়সী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ও কানাডায় প্রবাসীদের মন ছুঁয়েছে এই ছবি। এবার ইউটিউবে আসছে ‘ওমর’।

নির্মাতার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ছবিটি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ চলচ্চিত্র ‘ওমর’ ২০২৪ সালের ঈদুল ফিতরে (২৬ এপ্রিল) বড় পর্দায় মুক্তি পায়। থ্রিলার, টুইস্ট ও কমেডিতে ভরপুর সিনেমাটির গল্পের শুরুর দিকেই প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিল দুই ব্যক্তি ওমর ও বদি। খুনের ঘটনায় একে অপরকে দায়ী করে তারা। ওমর দাবি করে, বদির কারণেই ছোট মির্জা প্রাণ হারিয়েছে। অন্যদিকে বদির ধারণা, খুনের দায় ওমরের। তারা বুঝতে পারে, যার কারণেই মৃত্যু হোক না কেনো বড় মির্জা যদি এই ঘটনা জানতে পারে তাহলে আর রক্ষা নাই। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর ও বদি শেষ পর্যন্ত সফল হয় কিনা ও তাদের পরিণতি কী ঘটে সেসব নিয়েই টানটান উত্তেজনায় এগোতে থাকে কাহিনি।

ওমর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। বদির ভূমিকায় আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা। একটি গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।

‘ওমর’ নামটি দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে ছবিটি। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে ‘ওমর’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

ছবিটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

Tags: আবু হুরায়রা তানভীরইউটিউবএরফান মৃধা শিবলুওমরনাফিস আহমেদনাসিরউদ্দিন খানফজলুর রহমান বাবুমোস্তফা কামাল রাজরাজলিড বিনোদনশরিফুল রাজশহীদুজ্জামান সেলিম
Previous Post

২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস

Next Post

ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করল পাকিস্তান

Next Post
ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা বাহিনী ও পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করল পাকিস্তান

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদলের অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT