চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী তাজিন আহমেদকে হারানোর ৭ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 22, মে 2025
in বিনোদন
A A
অভিনেত্রী তাজিন আহমেদ হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদকে হারানোর সাত বছর পূর্ণ হলো বৃহস্পতিবার (২২ মে)। ২০১৮ সালের এই দিনে হাসপাতালে মৃত্যু হয় তাজিনের। তার মৃত্যুদিনে তাকে বিভিন্নভাবে স্মরণ করছেন ছোট পর্দার সহ শিল্পীরা।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন অভিনেত্রী তাজিন আহমেদ। অভিনয়ের পাশাপাশি করেছেন সাংবাদিকতা। মঞ্চ নাটকে অভিনয়ের সাথে সাথে পরিচালনা করে হয়েছেন প্রশংসিতও। লেখালেখিতেও ছিলেন সমভাবে। ছিলেন ব্যাংকের পাবলিক রিলেশন অফিসারও।

টিভি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জেলায়। কামাল আহমেদ এবং দিলারা জলির কন্যা তাজিন। তার ডাক নাম ছিলো জল। ১৯৯২ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হোন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা করেন তিনি। ১৯৯৪ সালে ভোরের কাগজ ও ১৯৯৭ সালে প্রথম আলোতে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা করেন। ১৩ বছর সাংবাদিকতা করেছেন তাজিন।

মা দিলারা জলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন।

অভিনয়ের সাথে তিনি উপস্থাপনাও শুরু করেছিলেন। এনটিভিতে বাচ্চাদের প্রোগ্রাম ‘টিফিনের ফাঁকে’ দক্ষতার সাথে উপস্থাপনা করেন। ১০ বছর ধরে এই্ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। তবে বিটিভির ‘চেতনা’ নামের অনুষ্ঠানের মাধ্যমে এই উপস্থাপনার যাত্রা শুরু করেছিলেন। তারপর অসংখ্য অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তাজিন আহমেদ।

তাজিন আহমেদ ‘পিপলস রেডিও’তে ‘শহুরে সন্ধ্যা’ নামের একটি লাইভ অনুষ্ঠানের আরজেও ছিলেন। এছাড়া তিনি মঞ্চেও কাজ করেন। যুক্ত ছিলেন ‘নাট্যজন’ নাটকদলের সাথে। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দেন। ২০০৪ সালে তিনি নাটক লেখালেখি শুরু করেন। মোট ১২ টি নাটক লেখেন ও পরিচালনা করেন। তার লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।

তার অভিনীত নাটক হলো, ড. মোহিত কামালের ‘মন’ উপন্যাস অবলম্বনে নাটক ‘মন’। দ্বীপংকর দীপনের রচনা ও পরিচালনায় এক খন্ডের নাটক ‘জলসত্ত্বা’ ও অরুণ চৌধুরীর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘নন্দন কানন’ নাটক। আরও আছে, চাচা ইভেন্ট কোম্পানি, ভয়ংকর সুন্দরদিন, গ্রামের নাম শিমুলপুর, ‘স্মৃতির আলপনা আঁকি, বিদেশি পাড়া। অসংখ্য নাটকে তিনি অভিনয় করেন।

এছাড়া তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ (এনডিএম) কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) ছিলেন। তবে কিছুদিন পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।

ছোট পর্দার পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তাজিন আহমেদ। তবে এই সংসার বেশিদিন টেকেনি। এর পরে তাজিন আহমেদ বিয়ে করেন এক মিউজিশিয়ানকে।

Tags: তাজিন আহমেদমৃত্যুবার্ষিকীলিড বিনোদন
Previous Post

বাংলাদেশের হারের মূল কারণ ব্যাখ্যায় যা বললেন লিটন

Next Post

ভুয়া খবর ছড়িয়ে মামলায় জড়ালেন অর্ণব গোস্বামী ও অমিত মালব্য

Next Post
অর্ণব গোস্বামী ও অমিত মালব্যের ছবি, দুইজন সাংবাদিক বা ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া খবর ছড়িয়ে মামলায় জড়ালেন অর্ণব গোস্বামী ও অমিত মালব্য

ঢাকায় মুষলধারে বৃষ্টিতে রিকশা ও অটো রিকশা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যস্ত ঢাকায় মুষলধারে বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT