চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইশরাকের শপথের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, রিটের আদেশ আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 21, মে 2025
in রাজনীতি
A A
ইশরাকের শপথের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসির মেয়র হিসেবে শপথের দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করেছে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক সমর্থকেরা। সেখানে ইশরাকের শপথের দাবিতে শ্লোগান দিচ্ছেন তার সমর্থকরা।

এতে মৎসভবন, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় একদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবনের আশেপাশে জড়ো হতে থাকেন ইশরাকের সমর্থকরা। সেখানে রাস্তার একপাশে বসে বিক্ষোভ করতে দেখা যায় ইশরাক সমর্থকদের।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশ দেবে আদালত।

এর আগে মঙ্গলবার এ নিয়ে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

এদিকে, টানা সপ্তম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনেও চলছে ব্লকেড কর্মসূচি।

Tags: বিএনপি নেতা ইশরাক হোসেন
Previous Post

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ

Next Post

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলা, শিশুসহ নিহত ৫

Next Post
পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলার পর ধ্বংসস্তূপ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলা, শিশুসহ নিহত ৫

সেলুনের রিসেপশনে পায়েল হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপস্থাপনা ছেড়ে যে কারণে সেলুন ব্যবসায় পায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT