চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 21, মে 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে জনতার বিক্ষোভ, ঢাকা শহরে বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার (২১ মে) বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করবে। গতকাল মঙ্গলবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে করে এ কর্মসূচি ঘোষণা করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি।”

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এ ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে। বর্তমান কমিশনের উপর আস্থা রাখা যায় না। কারণ, তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে তা আসার আগেই কমিশন ঢাকা দক্ষিণের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের পক্ষপাত মূলক কাজ করবে না, তার নিশ্চয়তা কী?”

গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি। ইশরাককে মেয়র হিসেবে পেতে আন্দোলন করছেন তার সমর্থকরা। গত ১৪ মে থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল।

অন্যদিকে, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।

Tags: ইসিএনসিপিএনসিপির বিক্ষোভজাতীয় নাগরিক পার্টিনির্বাচন কমিশনস্থানীয় সরকার নির্বাচন
Previous Post

দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক হোসেন

Next Post

ইশরাকের শপথের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, রিটের আদেশ আজ

Next Post
ইশরাকের শপথের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাকের শপথের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, রিটের আদেশ আজ

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলার পর ধ্বংসস্তূপ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলা, শিশুসহ নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT