চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্ট্রাল রোডে যুবককে কোপানোর ঘটনায় মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 20, মে 2025
in অপরাধ
A A
সেন্ট্রাল রোডে যুবককে কোপানোর ঘটনায় মামলা সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমণ্ডি সেন্ট্রাল রোডে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে কোপানোর ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১৯ মে) রাত সোয়া ১২টার দিকে নিউমার্কেট থানায় ভুক্তভোগীর বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।

ওই পাঁচ আসামিরা হলেন, ভূতের গলির পুকুরপাড় এলাকার এমসি শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১) ও মোবারক (৩৩)।

এর আগে রোববার (১৮ মে) রাতে ধানমন্ডি সেন্ট্রাল রোডে সাইফকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই যুবক বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, ভুক্তভোগী সাইফ নিউমার্কেট থানাধীন ১০ নম্বর সেন্ট্রাল রোডের পানির পাম্পের গলির মৃত জমির হোসেনের ছেলে। তাদের বাসা ভূতের গলির শেষ মাথায় চিলড্রেন হোম স্কুলের পাশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাইফের ওপর হামলার ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর সাইফের গতিরোধ করেন একজন। এ সময় মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন আরও দুইজন। আরেকটি মোটরসাইকেলে সেখানে হাজির হন আরেকজন। এ সময় মুন্নাকে প্রথমে একজন ধাক্কা দিয়ে ফেলে দেন এক হামলাকারী। পরে মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে একজন এলোপাতাড়ি কোপানো শুরু করেন। ওই ব্যক্তি কালো পাঞ্জাবি এবং হেলমেট পরা ছিলেন। প্রাণ বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করলে অন্যরা সাইফকে ধরে মারধর করেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মাহফুজুল হক জানান, এ ঘটনায় সোমবার রাত সোয়া ১২টা দিকে মামলা হয়েছে। মামলায় পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী ওই যুবকের বাবা নেই। এলাকাবাসী জানিয়েছে তিনি খুবই নিরীহ প্রকৃতির, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। ওই যুবক বিএনপির কর্মী বলে জানা গেছে। তিনি সার্বক্ষণিক স্থানীয় বিএনপি নেতা মাইনুল হোসেনের সঙ্গেই থাকেন।

তিনি আরও জানান, সাইফের ওপর হামলার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল রোডস্থ সুমাইয়া হোটেলের সামনে পাকা রাস্তার ওপর। মামলায় বাদী অভিযোগ করেছেন পূর্ব-শত্রুতার জেরে তার ভাইয়ের ওপর হামলা হয়েছে। আশা করি, তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।

Tags: নিউমার্কেট থানামামলা
Previous Post

ঢাকায় সেনাবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ ১০ সন্ত্রাসী গ্রেপ্তার

Next Post

চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি উদ্বোধন

Next Post
চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিবলির সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT