চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের মঞ্চে গলায় মোদির ছবি ঝোলানো নেকলেস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 20, মে 2025
in বিনোদন
A A
বাংলাদেশি নারীর ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না পরিহিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান ৷ ফ্যাশন-গ্ল্যামারের দুনিয়ায় মোদির ছবি গলায় শোভা পেল হারের সাজে ৷ ফিল্মি জগতের ফ্যাশন দুনিয়ায় মোদির মুখ জায়গা পেল অভিনেত্রী রুচি গুজ্জারের গলার লকেটে৷ যে ছবি শোরগোল ফেলেছে নেটপাড়ায় ৷

কান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমার প্রাধান্য বরাবরই ৷ পাশাপাশি ফিল্ম ফেস্টের রেড কার্পেটে নজর থাকে তারকাদের ঝলমলে পোশাকের ওপরেও৷ ইতোমধ্যেই বলিউডের ঊর্বশী রাওতেলা, জ্যাকুলিন ফার্নান্দেজ, নীতাংশি গোয়েল, মৌনি রায়ের মতো তারকারা টপ ফ্যাশনে নজর কেড়েছেন৷ তবে যেন সকলকে ছাপিয়ে গেলেন অভিনেত্রী রুচি গুজ্জার ৷

কান চলচ্চিত্র উৎসবে নিজের উপস্থিতি দিয়ে কেবল সকলের দৃষ্টি আকর্ষণ করেননি, বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে তৈরি নেকলেস পরে সকলকে অবাক করে দিয়েছেন। রুচির কথায়, “এই নেকলেসটি কেবল গয়না নয় – এটি শক্তি, দৃষ্টিভঙ্গি এবং বিশ্ব মঞ্চে ভারতের উত্থানের প্রতীক। কানে এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।”

জানা গেছে, নেকলেসটি ঐতিহ্যবাহী রাজস্থানী নকশা দিয়ে সজ্জিত। রুচির পোশাক ডিজাইন করেছেন রূপা শর্মা৷ সোনালি রঙের লেহেঙ্গায় কাঁচের কাজ, যা জয়পুরের রাজকীয় শিল্পের একটি আধুনিক ব্যাখ্যা। লেহেঙ্গাটি ঐতিহ্যবাহী রাজস্থানী সৌন্দর্যকে আধুনিক স্টাইলে উপস্থাপন করেছে কানের রেড কার্পেটে।

তবে এই সবকিছুর মধ্যে আকর্ষণের আসল কেন্দ্রবিন্দুতে ছিল প্রধানমন্ত্রী মোদি অনুপ্রাণিত নেকলেস। এই অলঙ্কার কেবল ফ্যাশন স্টেটমেন্টই তৈরি করেনি, বরং মোদিপ্রেমের চেতনাকেও তুলে ধরেছে। রুচি বলেন, “প্রধানমন্ত্রী মোদি বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। আমি সেই গর্ব আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম ৷ এই নেকলেসটি ছিল তার নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।”

অভিনেত্রীর কথায়, কানে রাজস্থান এবং ভারতের প্রতিনিধিত্ব করা কেবল একটি মুহূর্ত নয়, বিশ্বের কাছে একটি বার্তা যে ভারত অগ্রগতির মুখ হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ৷ যদিও রুচির এই পদক্ষেপ নিয়ে নেটপাড়ায় নানা মুনির নানা মত ৷ কেউ কেউ যেমন এই সাহস ও ফ্যাশনের প্রশংসা করেছেন ৷ আবার অনেকে আন্তর্জাতিক মঞ্চে রুচির ‘রুচি’ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটপাড়ায় ৷

Tags: ৭৮তম কান চলচ্চিত্র উৎসবকান চলচ্চিত্র উৎসবকান ফিল্ম ফেস্টিভালনরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রীরুচি গুজ্জার
Previous Post

দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post

যুক্তরাষ্ট্র জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান

Next Post
যুক্তরাষ্ট্র জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান

বাংলাদেশ প্রো কাবাডি দলের ১০ খেলোয়াড়ের ছবি, সবুজ ও গোলাপি জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT