চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 19, মে 2025
in বাংলাদেশ
A A
বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশেনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি হোটেলে সংগঠনের সভাপতি মো. রিয়াজুর রহমান রিয়াজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন দরবেশ-এর সঞ্চালনায় এক বিশেষ সভায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, সচিবালয়ের অভ্যন্তরে যারা দীর্ঘ বছর সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত ছিল তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঐ দোসররা যাতে ভোল পাল্টিয়ে কোনক্রমেই আবারও বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সকলকে সর্বদা সজাগ ও ঐক্যমত থাকার আহ্বান জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ আরও বলেন, নতুনরূপে আত্মপ্রকাশ ও অতিবিপ্লব তৈরির চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরশাসকের দোসররা। তাদের বিষয়েও সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।

সভায় জেবস নেতৃবৃন্দ সচিবালয় বিটে কর্মরত প্রকৃত সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে যথাযথ দায়িত্ব পালনে কেউ সমস্যা সৃষ্টি করলে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দের আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নিম্নে উল্লেখিত কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কার্যকরী কমিটি: সভাপতি- মো. রিয়াজুর রহমান রিয়াজ (ডেইলি ইন্ডাস্ট্রি), সহ সভাপতি- নাসির আল মামুন (আজকের প্রভাত), সহ সভাপতি- মুহা. নূরে আলম (দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক- মো. নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক বর্তমান), যুগ্ম সাধারণ সম্পাদক- অয়ন আহমেদ (প্রতিদিনের চিত্র বিডি ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক- মো. মনিরুল ইসলাম রোহান (দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক- মো. রুমাজ্জল হোসেন রুবেল (দৈনিক বাংলার নবকন্ঠ), প্রচার সম্পাদক- মো. কামরুল হাসান (চ্যানেল আই), নারী বিষয়ক সম্পাদক- মরিয়ম বেগম (মানবজমিন), নির্বাহী সদস্য- খন্দকার আলমগীর হোসাইন (দৈনিক বর্তমান কথা), নির্বাহী সদস্য- মো. দেলোয়ার হোসেন (দ্য নিউ নেশন), নির্বাহী সদস্য- আল আমিন সেলিম (দৈনিক গণমানুষের আওয়াজ)।

Tags: বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
Previous Post

দ্বিতীয় ধাপের সংলাপের প্রস্তুতি নিচ্ছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

Next Post

‘এনআইডি’র তথ্য ডেটা সেন্টার এখন পরিপূর্ণ নিরাপদ’

Next Post
নিরাপদ ডেটা সেন্টারে এনআইডি’র তথ্যের উপর আলোচনা করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

'এনআইডি’র তথ্য ডেটা সেন্টার এখন পরিপূর্ণ নিরাপদ'

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT