চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান চলচ্চিত্র উৎসবে চ্যানেল টোয়েন্টিফোরের জেবিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 20, মে 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন আয়োজন ‘৭৮তম কান চলচ্চিত্র উৎসব’-এ  এবছর নারী সাংবাদিক হিসেবে অংশ নিয়েছেন টোয়েন্টিফোরের শাহরিন জেবিন।

ফ্রান্সের কানে আয়োজিত এই উৎসবে হলিউড, বলিউডসহ বিশ্বের ১৬০টি দেশের তারকা ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের খবর তুলে ধরতে সরাসরি অংশ নিলেন তিনি। দেশের নিউজভিত্তিক টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের হয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন জেবিন।

এ নিয়ে জেবিন বলেন, এটা নিশ্চয়ই আমার ক্যারিয়ারের জন্য বড় এক সাফল্য। আর এই সাফল্যের পেছনে বড় অবদান রেখেছে, চ্যানেল টোযেন্টিফোর। প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্তরা আমাকে যোগ্য মনে করেছেন বলেই, কানের মতো আসরে আমি যোগ দিতে পেরেছি। এ জন্য প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ।

এরই মধ্যে জেবিনের ক্যামেরায় যেমন ধরা পড়েছেন হলিউড তারকা টম ক্রুজ, তেমনি সাক্ষাৎকার নিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খেরের। এছাড়া সাগরপারের শহরটিতে যারাই যাচ্ছেন, তারা হচ্ছেন জেবিনের মুখোমুখি।

যে খবরগুলো প্রতি মুহূর্তে চ্যানেল টোয়েন্টিফোরের বিভিন্ন সংবাদে সরাসরি জানানোর পাশাপাশি, তিনি অনলাইন প্লাটফর্মেও দেখাচ্ছেন।

জেবিন বলেন, এ এক অন্যরকম অভিজ্ঞতা। যা ভাষায় প্রকাশ করা যাবে না। বিভিন্ন দেশের তারকাদের মিলনমেলা ঘটে ১২ দিনের এই আয়োজনে। যে আয়োজন সফল করতে বছরব্যাপী প্রস্তুতি নেয় উৎসব কর্তৃপক্ষ।

এবারের কান আসরে আছে বাংলাদেশের উপস্থিতি। স্বল্পদৈর্ঘ্য বিভাগে উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য লড়ছে বাংলাদেশের ছবি ‘আলী’, এটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে এবার যোগ দিয়েছেন, বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক, খাদিজা পারভীন বর্ষা।

আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে অংশ নিয়েছেন তিনি। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানীর মতো শিল্পী-লেখকদের সাথে বসেছেন তিনি। ১৪ এবং ১৫ মে হয়েছে এই বিভাগের আলোচনা পর্ব। এর পাশাপাশি মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হয়েছে, ‘বাঙালি বিলাস’।

Tags: কানজেবিনটম ক্রুজনায়কবলিউডসুপারস্টার
Previous Post

জামিন পেলেন নুসরাত ফারিয়া

Next Post

গায়ক নোবেল গ্রেপ্তার

Next Post
নোবেল গ্রেপ্তার সংক্রান্ত যুবকের ছবি, তিনি কালো হ্যাট ও চেক শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ক নোবেল গ্রেপ্তার

বিশ্ব নেতারা সিরিয়ার ধ্বংসপ্রাপ্ত এলাকা পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি পশ্চিমা ৩ দেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT