চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক যাচ্ছে বাংলাদেশে তৈরি ‘ওয়েস ওইয়ার’: জাহাজ রপ্তানিতে নতুন সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 18, মে 2025
in অর্থনীতি
A A
বাংলাদেশে তৈরি ওয়েস ওয়ারের জাহাজ, রপ্তানির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের ‘নোপাক শিপিং’ নামের প্রতিষ্ঠানের কাছে আগামী মাসে ‘ওয়েস ওইয়ার’ নামের জাহাজটি রপ্তানি করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের ‘সবচেয়ে বড়’ জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড । ইতিমধ্যে রপ্তানির সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে দেশে একশটি জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব। যা দেশের এক লাখ মানুষ প্রত্যক্ষ ও দশ লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

‘ওয়েজ ওয়ার’ এর দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫০ ফুট ও গভীরতা ২৫ ফুট। এ জাহাজটি আয়তনে মাঝারী আকৃতির। তবুও জাহাজটি ঘিরে নতুন স্বপ্নের জাল বুনছেন নির্মাতারা। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ৫ হাজার ৫০০ টন বহন ক্ষমতা সম্পন্ন মাল্টি-পারপাস কার্গো জাহাজটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট বন্দরে নির্মাণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির কারিগরি পরিচালক ড. নাজমা নওরোজ জানান, ইতিমধ্যে জাহাজটির নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে সকল মেশিনারি টেস্ট ট্রায়াল পর্যায়ে কাজ চলমান রয়েছে। জাহাজটি তুরস্কের কোম্পানিটির কাছে হস্তান্তরের আগে সি ট্রায়ালের কার্যক্রম বাকি আছে। সি ট্রায়াল শেষ করে এই জাহাজটিকে ক্রেতার নিকট বুঝিয়ে দিতে ও রপ্তানী সম্পন্ন করতে আগামী জুন মাস লেগে যেতে পারে।

দেশে জাহাজ তৈরি শিল্প স্বয়ংসম্পূর্ণ হলে গভীর সমুদ্রে মাছ ধরে তা রপ্তানি করে বছরে ২ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পথ তৈরি সম্ভব। এছাড়াও, গভীর সমুদ্রে রাসায়নিক কারখানা স্থাপন করে জলজ উদ্ভিদ ও সামুদ্রিক শৈবাল থেকে ঔষধ কারখানার জন্য কাঁচামাল সরবরাহ সম্ভব। ফলে, দেশের ঔষধ শিল্পের কাঁচামাল আমদানি কমবে ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পখাতকে ‘বিশেষ গুরুত্ব’ দেওয়ার দাবি জানিয়ে ‘ওয়েস ওইয়ার’ নির্মাণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী বলেন: জাহাজ নির্মাণ শিল্পখাতকে বিভিন্ন সুবিদাধি দেওয়া শুধুমাত্র সময়ের দাবি নয় বরং একাধিক রপ্তানী খাতে বাংলাদেশের অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, জাহাজ নির্মাণ শিল্প ব্লু-ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এবং এর উন্নয়ন ছাড়া ব্লু-ইকোনমি সঠিকভাবে বিকশিত হওয়া সম্ভব নয়। পার্শবর্তী দেশগুলোর তুলনায় আমাদের জাহাজ নির্মাণ খরচ প্রায় ১৫ শতাংশ কম। কিন্তু জাহজ নির্মাণ শিল্প একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। একটি জাহাজ তৈরিতে সময় লাগে দুই থেকে তিন বছর। ফলে এলসি ফাইন্যান্সিং সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়। জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নের জন্য এ ধরনের সমস্যা আমাদের প্রথমেই নিরসন করা উচিত।

বর্তমানে জাহাজ নির্মাণ শিল্প থেকে বাংলাদেশ প্রতি বছর প্রায় ১৫ হাজার কোটি টাকা আয় করে। এ পর্যন্ত প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের জাহাজ রপ্তানি হয়েছে, যা ২০২৬ সালে দাঁড়াবে ৬৫০ মিলিয়ন ডলারে। যদি প্রতিবন্ধকতা দূর করে সম্ভাবনা কাজে লাগানো যায় তাহলে নিজেদের প্রয়োজন মিটিয়ে ২০৪০ সালে এই শিল্প থেকে ৯০ বিলিয়ন ডলার আয় করতে পারবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।

বাংলাদেশে জাহাজ নির্মাণ খাতকে সম্ভাবনাময় মনে করে ২০০৮ সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি করে আনন্দ শিপইয়ার্ড। তাদের এই রপ্তানির কারণে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিতি পায়। গত দেড় দশকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ৩৫৬টিরও বেশি জাহাজ তৈরি করেছে।

এর মধ্যে আছে কার্গো জাহাজ, যাত্রীবাহী জাহাজ, মাল্টিপারপাস আইস-ক্লাস ভেসেল, ল্যান্ডিং ক্রাফ্ট, অফশোর প্যাট্রল ভেসেল, টাগবোট, মাছ ধরার জাহাজ, বাল্ক ক্যারিয়ার ও কনটেইনার ক্যারিয়ার।

ইতিমধ্যে দেশে থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ডেনমার্ক, জার্মান, নরওয়ে, মোজাম্বিক ও ইউকেসহ বিভিন্ন দেশে ৫০টি জাহাজ রপ্তানি করেছে।

Previous Post

মিরপুরের বস্তির আগুন নিয়ন্ত্রণে

Next Post

দায়িত্ব গ্রহণ করেছেন পোপ লিও চতুর্দশ

Next Post
পোপ লিও চতুর্দশের দায়িত্ব গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দায়িত্ব গ্রহণ করেছেন পোপ লিও চতুর্দশ

একজন নারী ভোটার ভোট দিচ্ছেন, অন্যরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের মধ্যবর্তী নির্বাচনের জমজমাট ভোটগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT