চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা থেকে সরে গেলেন ইরফান খান পুত্র বাবিল খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 18, মে 2025
in বিনোদন
A A
দুই যুবক গভীর আলোচনা করছেন রাস্তায়, শহরের আলোতে ঝলমল।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কান্নায় ভেঙে পড়েন প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। প্রয়াত অভিনেতা ইরফান খানের সন্তানকে এইভাবে কাঁদতে দেখে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মানুষের মনে। সবকিছু ঠিক আছে তো? বাবিলের এই কান্না দেখে অনেকে সুশান্তের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা টেনে আনেন।

বলিউডের একাংশের কথা টেনে এনে বাবিল বলিউডকে ‘অন্ধকারময় একটি জগত’ বলে বর্ণনা করেন। যদিও পড়ে দাবি করা হয়, অভিনেতা পুত্র মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তাই তড়িঘড়ি ভিডিওটি পোস্ট করে ফেলেছিলেন। পরে ভিডিওটি ডিলিট করে দেওয়া হলেও ততক্ষণে সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

তবে এবার বাবিল যা বললেন, তাতে এটা স্পষ্ট যে তিনি আপাতত কাজের মধ্যে থাকতে চাইছেন না। বলিউডের চাকচিক্য থেকে নিজেকে দূরে রাখার জন্যই চলতি প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ইরফান পুত্র। সর্বশেষ পরিচালকের উদ্দেশ্যেও দিলেন কিছু বার্তা।

শনিবার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বাবিল জানান, বর্তমানে তিনি দক্ষিণী পরিচালক সাই রাজেশের প্রজেক্টে কাজ করছিলেন। তবে মানসিক উদ্বেগের কারণে আপাতত তিনি মুম্বাই ফিরে এসেছেন। আপাতত কিছুটা বিশ্রামের প্রয়োজন তাই কাজ থেকে ছুটি নিয়েছেন তিনি।

বাবিলের পোস্ট করার পরেই রাজেশ দাবি জানান, তিনি বাবিলকে যথেষ্ট সাহায্য করেছেন কাজের ক্ষেত্রে। এর আগেও দুটি প্রজেক্টে তারা একসঙ্গে কাজ করেছেন এবং সফলভাবে কাজ করেছেন তারা। রাজেশের কথার সম্মতি জানিয়ে বাবিলও জানান, পরিচালক সত্যি তাকে প্রতি পদে সাহায্য করেছেন।

পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে বাবিল লেখেন, ‘খুবই বেদনার সঙ্গে জানাচ্ছি, আমি এবং সাই রাজেশ স্যার একটি দুর্দান্ত প্রজেক্টে কাজ করছিলাম কিন্তু সেটি বাস্তবায়িত হল না। এই মুহূর্তে আমার বিশ্রাম প্রয়োজন। তবে রাজেশ স্যার এবং গোটা টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। খুব শিগগিরি আমাদের দেখা হবে। আবার আমরা নতুন কোন প্রজেক্টে এক সঙ্গে কাজ করব। আমি জানি আমাদের মধ্যে যে ভালোবাসা আছে তা কখনও কম হবে না।’

Tags: ইরফান খানইরফান খান পুত্রবাবিল খান
Previous Post

বেতন কমিয়ে হলেও বার্সাতে যেতে চান র‌্যাশফোর্ড

Next Post

অভিনেতা মিঠুন চক্রবর্তীকে শোকজ নোটিশ, ভাঙা হতে পারে বাড়ি

Next Post
অভিনেতা মিঠুন চক্রবর্তীকে শোকজ নোটিশ, ভাঙা হতে পারে বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা মিঠুন চক্রবর্তীকে শোকজ নোটিশ, ভাঙা হতে পারে বাড়ি

শারমিন রমা বাইফা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন, বাংলাদেশি সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইফা অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক শারমিন রমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT