চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় ইউটিউবার গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 18, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় ইউটিউবারের ছবি, এক নারী সেলফি ও অন্য নারী দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। জ্যোতি মালহোত্রা নামের ওই ইউটিউবারের সোশ্যাল মিডিয়ায় বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। চলতি বছরের শুরুতে তিনি পাকিস্তান সফর করেছিলেন এবং সেই ভ্রমণের একাধিক ভিডিও তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হরিয়ানা রাজ্যের হিসার জেলার বাসিন্দা জ্যোতি মালহোত্রা ‘ট্র্যাভেল উইথ জিও’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। শনিবার তাকে আটকের কথা জানায় পুলিশ। নিজ জেলা থেকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে, তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশের অভিযোগ, আটককৃত ইউটিউবার পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রাখতো এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য পাচার করতো। এজন্য তার বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে।

এফআইআরে বলা হয়, জ্যোতি দু’বার পাকিস্তান ভ্রমণ করেছিলেন এবং পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা দানিশের পরিচিত আলী আহওয়ানের সাথে দেখা করেছিলেন, যিনি সেখানে তার থাকার ব্যবস্থা করেছিলেন।

আহওয়ান সেখানে পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে জ্যোতির সাক্ষাতের ব্যবস্থা করেন এবং শাকির ও রানা শাহবাজের সাথে দেখা করিয়ে দেন। সন্দেহ এড়াতে তিনি শাহবাজের মোবাইল নম্বর ‘জাট রানধাওয়া’ নামে সেভ করেছিলেন বলেও জানায় পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতি জানিয়েছেন, ২০২৩ সালে পর্যটন ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনে গিয়েছিলেন তিনি। তখন দিল্লির পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান–উর–রহিমের সঙ্গে তার যোগাযোগ হয়। পরে তিনি ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন জ্যোতি।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, পাকিস্তানে গিয়ে এহসান–উর রহমানের প্ররোচনায় আলী এহসান নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করেন জ্যোতি। তিনি আবার জ্যোতিকে পাকিস্তানের দু’জন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করান।

সন্দেহ এড়াতে তাদের একজনের নাম নিজের মুঠোফোনে ভিন্ন নামে সংরক্ষণ করে জ্যোতি। পরে ওই তিনজনের কাছে ভারতসংক্রান্ত ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহ করেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৩ মে এহসান-উর-রহিমকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত সরকার। তার বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। এরপর তাকে অবিলম্বে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

Tags: গ্রেপ্তারপাকিস্তানভারত
Previous Post

ডিএনসিসি’র মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে কালক্ষেপণের অভিযোগ

Next Post

যুক্তরাষ্ট্রের ২ রাজ্যে টর্নেডোর তাণ্ডবে নিহত ২১

Next Post
টর্নেডোতে বিধ্বস্ত গাড়ি ও ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ২ রাজ্যে টর্নেডোর তাণ্ডবে নিহত ২১

অভিনেতা ও অভিনেত্রীর বিভিন্ন চরিত্রের ছবি, সিনেমা ও নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়-তুফান নয়, এবার 'তাণ্ডব'-এর পূর্বাভাস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT