চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফএ কাপের ফাইনালে হার, শিরোপা বিহীন মৌসুম ম্যানসিটির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 17, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
Football match with crowd celebrating a goal at the stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল‍্যান্ডের দ্বিতীয় সেরার প্রতিযোগিতা এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প‍্যালেসের কাছে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বেলিতে সিটিজেনরা হেরেছে ১-০ গোলে। এ হারে ম্যানচেস্টার সিটি কোনো শিরোপা ছাড়াই মৌসুমে শেষ করল।    

অন্যদিকে, ক্রিস্টাল প্যালেসের ইতিহাসে এটিই প্রথম বড় কোনো শিরোপা। এফএ কাপে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্লাবটি তাদের ১১৯ বছরের ইতিহাসে প্রথমবার এমন বড় কীর্তির সাক্ষী হয়েছে। এ মৌসুমের কোনো অর্জন ছাড়াই ক্লাব ছাড়বেন কেভিন ডি ব্রুইন।

ওয়েম্বেলিতে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ম্যানসিটির হাতে। প্রথমার্ধের পুরোটা সময় আক্রমণে থেকেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। তবে ম্যাচে এগিয়ে থাকলেও গোল করে বসে ক্রিস্টাল প্যালেস। ১৬ মিনিটে গোল করেন এবেরেচি এজে, ১-০ গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেম।

ম্যাচের ৩২ মিনিটে ম্যাচে ফেরার সময় সুযোগ পেয়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। প্যালেসের বক্সে বেনার্দো সিলভাকে ফাউল করায় পেনাল্টি পায় দলটি। আর্লিং হালান্ড বল তুলে দেন ওমর মারমুশের হাতে। তবে মারমুশের পেনাল্টি ঠেকিয়ে দেন প্যালেসের গোলকিপার হেন্ডারসন। প্রথমার্ধে এজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রিস্টাল প্যালেস।

বিরতি থেকে ফিরে আবারও আক্রমণের শুরু ম্যানসিটির। গোলের দেখা না পেলেও উল্টো আরেকটি গোল হজম করে বসে সিটিজেনরা। তবে সেই গোলটি অফসাইডে বাতিল হয়ে যায়। ওই যাত্রায় বেঁচে যায় ডি ব্রুইনরা।

এফএ কাপের ফাইনালে অভিষেক হয়েছে ১৯ বর্ষী আর্জেন্টাইন তারকা ক্লদিও এচেভেরির। অভিষেকে গোলের সুযোগ পেলেও বাধা হয়ে দাঁড়ান প্যালেসের গোলকিপার হেন্ডারসন। সমতার খুব কাছে গিয়েও ম্যানসিটি গোলের দেখা পায়নি। পরে হদুল কার্ড দেখেন অভিষেক হওয়া এ খেলোয়াড়।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত আরও ১০ মিনিট যোগ করা হয়। সেখানেও ক্রিস্টাল প্যালেসের রক্ষণ ভাঙতে পারেনি ম্যানসিটি। ৮০ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখেও ওই ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় ম্যানসিটির।

Tags: এফএ কাপক্রিস্টাল প্যালেসগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসহেন্ডারসন
Previous Post

মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন ইমরুল কাওসার ইমন

Next Post

ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে হারাল বাংলাদেশ

Next Post
ইমনের সেঞ্চুরি উদযাপনরত বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে হারাল বাংলাদেশ

মেঘনায় মৃত মাছের ঝাঁক ভেসে উঠছে, পরিবেশের ক্ষতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনায় ভেসে উঠছে ঝাকে ঝাকে মরা মাছ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT