চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল খেলতে ৭ দিনের ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 16, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজ আইপিএল খেলতে ৭ দিনের ছাড়পত্র পেয়েছেন, মাঠে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে মাঝপথে স্থগিত হয়েছিল আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার থেকে গড়াচ্ছে আসরটি। ফের শুরু হতে চলা আইপিএলে বিদেশি খেলোয়াড় সংকটে থাকা দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন টাইগার পেসার। ফিজকে আইপিএল খেলতে ৭ দিনের ছাড়পত্র দিয়েছে বিসিবি।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘ক্রিকেট অপারেশনসের সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ভারতে চলতি আইপিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য ১৮ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।’

শনিবার শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে লাল-সবুজের জার্সিতে পাওয়া যাবে মোস্তাফিজকে। সোমবার পরের ম্যাচে পাওয়া যাবে না তাকে। দুই ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সফরের পর পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। ২৫মে সেখানে প্রথম টি-টুয়েন্টি।

এর আগে নিরাপত্তাজনিত কারণে অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারত ছাড়েন দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেজার ম্যাকগার্ক। দিল্লির ব্যাটার আইপিএলের বাকি অংশের জন্য ফিরছেন না। তার বদলি হিসেবে বুধবার মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। আগেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন তিনি।

আইপিএলের ওয়েবসাইটে বিবৃতিতে জানানো হয়, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। অবশ্য মেগা নিলামে অবিক্রিত ছিলেন টাইগার বাঁহাতি পেসার।

৮মে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন সময়ে সাময়িকভাবে বন্ধ হয় আইপিএলের চলতি আসর।

২০২২ ও ২০২৩ আসরে দিল্লির হয়ে খেলেছেন ফিজ। দলটির হয়ে এবার তার সামনে সুযোগ তৃতীয় আসরে খেলার। অবশ্য নতূন সূচির আইপিএল বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক সূচির সাথে সাংঘর্ষিক। আগামী ১৭মে শুরু হয়ে আইপিএলের পর্দা নামবে ৩ জুন। সেই সময়সীমার মধ্যে সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ থাকবে পাকিস্তান সফরে।

Tags: আইপিএলআরব আমিরাতদিল্লি ক্যাপিটালসপাকিস্তানবিসিবিমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

গাজীপুর-হোতাপাড়া থেকে পিরুজালী পর্যন্ত রাস্তা যান চলাচলের অনুপযোগী

Next Post

বিশিষ্ট ব্যাংকার কাইজার চৌধুরী এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান

Next Post
কাইজার চৌধুরী এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট ব্যাংকার কাইজার চৌধুরী এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান

বার্সেলোনা ফুটবল দল জেতার পর উল্লাস করছে, কোচের সাথে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালকে হারিয়ে শিরোপা জেতার ‘আত্মবিশ্বাসে’ এত সাফল্য বার্সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT