চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে দলে নেয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ডাক সমর্থকদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 16, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ বল ছুঁড়ে ফেলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল আইপিএল ২০২৫ মৌসুমের আসর। স্থগিতাবস্থা কাটিয়ে শনিবার থেকে আবারও শুরু হতে চলেছে খেলা। শুরুর আগে একটি সিদ্ধান্ত ঘিরে বিতর্কে পড়েছে দিল্লি ক্যাপিটালস ও বিসিসিআই।

বিতর্ক হচ্ছে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দিল্লি দলে অন্তর্ভুক্ত করা নিয়ে। ১৪ মে দিল্লি ঘোষণা দেয়, অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলে মোস্তাফিজকে নেয়া হয়েছে। জেক ভারতে ফিরে আসতে রাজি হননি, তাই বিসিসিআইয়ের বিশেষ নিয়ম মেনে দিল্লি বদলি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে নেয়।

এ সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় ক্রিকেট-ভক্ত। তারা বিসিসিআই ও দিল্লি ক্যাপিটালসের সমালোচনায় মুখর হয়েছে এবং দিল্লির ম্যাচ বয়কটের ডাক দিয়েছে, জানাচ্ছে ভারতের একাধিক গণমাধ্যম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অনেকে বলছে, বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক ও সাম্প্রদায়িক অস্থিরতার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে।

Hindus are slaughtered in Bangladesh, After all the franchises boycotted bangladeshi players in ipl auction, Delhi Capitals has shamelessly signed Bangladeshi player Mustafizur Rahman now!

Hindus be united & boycott This Anti-National Franchise 🙏🏻 pic.twitter.com/BVtpSH0XOl

— Voice of Hindus (@Warlock_Shubh) May 14, 2025

শুধু দিল্লিই নয়, বাংলাদেশি পেসারকে লিগে প্রবেশের অনুমতি দেয়ায় বিসিসিআইয়ের উপর চটেছে ভক্ত-সমর্থকরা। এমনকী আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবিও তুলছে কেউ কেউ।

এর আগে আইপিএলের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার অবশ্য মেগা নিলামে অবিক্রিত ছিলেন বাঁহাতি টাইগার পেসার।

Tags: আইপিএলদিল্লিবয়কটমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

টানা তৃতীয় দিন কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান

Next Post

ইশতিয়াকের লেখা গান প্রকাশ পাবে টি সিরিজে

Next Post
তিনজন জনপ্রিয় গায়ক ও সঙ্গীতশিল্পী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশতিয়াকের লেখা গান প্রকাশ পাবে টি সিরিজে

যুক্তরাষ্ট্র ও কাতারের সম্পর্কের ছবি, দুই দেশের পতাকা ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দোহার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অনন্য উচ্চতায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT