চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৭১ সালের যুদ্ধের ‘প্রতিশোধ’ নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 15, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা কর্মকর্তারা যুদ্ধের স্মরণে মঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ৬-৭ মে ভারতীয় হামলার প্রতি পাকিস্তানের প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশটির ব্যাপক ক্ষতি হয়েছে, যেখানে পাকিস্তান বিমানবাহিনী একাধিক ভারতীয় রাফায়েল বিমান ভূপাতিত করেছে। ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের ‘প্রতিশোধ’ নিয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, শিয়ালকোটের পসরুর সেনানিবাসের ফ্রন্টলাইন এলাকা পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর ও পানিবণ্টনসহ সকল বিতর্কিত ইস্যু সমাধানে ভারতকে ব্যাপক সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছেন।

এসময় কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানম মারসুস’ এর অধীনে পরিচালিত অভিযানে ভারতীয় সামরিক স্থাপনায় পাল্টা হামলার ভূয়সী প্রশংসা করেন তিনি।

সেনাদের উদ্দেশ্যে পাক প্রধানমন্ত্রী বলেন, আপনারা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছেন। এখন জাতি আপনাদের পাশে আছে। একইসঙ্গে, ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে শেহবাজ শরিফ বলেন, আবার যদি হামলা করেন, সবকিছু হারাবেন। আমরা যুদ্ধ ও সংলাপ—দুইয়ের জন্যই প্রস্তুত।

তিনি কাশ্মীর ও সিন্ধু নদ জলবণ্টন ইস্যুতে ভারতের ‘আক্রমণাত্মক মনোভাব’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, পানি আমাদের লাল রেখা। নীলম-ঝিলাম প্রকল্পে আঘাত গুরুতর হলে বাগলিহারসহ প্রধান বাঁধগুলো ধ্বংস করে দিতাম।

ভারত-পাকিস্তান মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা আগুন নিভাই, একসাথে বসে কাশ্মীর ও পানিবণ্টন নিয়ে কথা বলি।

Tags: পাকিস্তানপাকিস্তানের প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী
Previous Post

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি শুরু

Next Post

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ: অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ 

Next Post
উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনায় যুবককে খুঁজছে পুলিশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ: অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ 

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপার দৌড়ে এখনও ‘টিকে’ আছে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT