চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তির আগে যে যে বিদেশি কোচের অধীনে খেলেছে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 13, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাঞ্জেলো অরোরা ব্রাজিলের কোচ হিসেবে পরিচিত, ছবি তে তিনি waving করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের চতুর্থ এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এর ২৪ ঘণ্টার মধ্যে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের নতুন কোচ ঘোষণা করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, ২৬ মে থেকেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ২০২৬ সাল পর্যন্ত তার সাথে চুক্তি করেছে ব্রাজিল এবং তিনি হতে যাচ্ছেন দেশটির চতুর্থ বিদেশি কোচ।

আনচেলত্তি হতে যাচ্ছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের চতুর্থ বিদেশি ও প্রথম ইতালিয়ান কোচ। এর আগে ইউরোপের পাঁচ দেশের ক্লাবের হয়ে সাফল্য পেয়েছেন লস ব্লাঙ্কোস কোচ। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি চারবার বিশ্বের সেরা কোচ নির্বাচিত হয়েছেন ৬৫ বর্ষী এ ইতালিয়ান। মৌসুম শেষে রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিলে যাবেন আনচেললত্তি।

আগামী জুনে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন কোচ আনচেলত্তি।

ব্রাজিলের প্রথম বিদেশি কোচ উরুগুয়ের রোমান প্লেটারো। ১৯২৫ সালে সেলেসাওদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেবার তিন দলের কোপা আমেরিকা (সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) আসরে রানার আপ হয়েছিল ব্রাজিল, চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

জর্জে গোমেস ডি লিমা ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের দ্বিতীয় বিদেশি কোচ। পর্তুগালের এ নাগরিক ১৯৪৪ সালে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেন। জর্জের অধীনে ব্রাজিল দুটি ম্যাচ খেলে যেখানে উরুগুয়ের বিপক্ষে ৬-১ ও ৪-০ গোলে জিতেছিল।

ব্রাজিল বিদেশি কোচের অধীনে সবশেষ খেলেছিল ১৯৬৫ সালে। সেবার ব্রাজিলের ডাগআউট সামলেছিলেন আর্জেন্টিনার ফিলিপ নুনেজ। ব্রাজিল ফুটবলের ইতিহাসে একমাত্র আর্জেন্টাইন কোচ নুনেজ। তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে।

Tags: আনচেলত্তিইতালিব্রাজিলরিয়াললিড স্পোর্টসসিবিএফ
Previous Post

অমির যে ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় ঝড়!

Next Post

পোশাক নিয়ে সতর্ক কান: নগ্নতা মানেই রেড কার্পেট নিষিদ্ধ!

Next Post
রেড কার্পেটে এক নারী তার পোশাক উড়িয়ে নাচ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক নিয়ে সতর্ক কান: নগ্নতা মানেই রেড কার্পেট নিষিদ্ধ!

প্রধান বক্তা নারী প্রতিনিধি, আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে অপমান করা গর্ব নয় বরং উদ্বেগের কারণ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT