চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াশ-মালাইকাকে নিয়ে ঈদে রাজের ‘ক্ষতিপূরণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 12, মে 2025
in বিনোদন
A A
তিনজন ব্যক্তি আলোচনা করছেন, একজনের মুখে দুঃখের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ দর্শকদের কাঁদিয়েছে, আবেগপ্রবণ করেছে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহার জন্য একসঙ্গে কাজ করলেন তারা। তাদের নতুন ইউটিউব ফিল্মের নাম রাখা হয়েছে ‘ক্ষতিপূরণ’।

এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। ‘ক্ষতিপূরণ’ নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবার ছোট পর্দায় আসছেন। এবার অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে দেখা যাবে তাকে।

‘ক্ষতিপূরণ’-এর গল্প এখনই জানাতে চান না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি, ‘কোনও মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনও মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’

২ মে থেকে ৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ‘ক্ষতিপূরণ’-এর শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। ইউটিউব ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘ক্ষতিপূরণ’।

মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেন তিনি। এ নাটকটিও পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

Tags: ইয়াশ রোহানঈদের নাটকএমএনইউ রাজুক্ষতিপূরণতোমাদের গল্পনাটকনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমালাইকামেহজাবীনরাশেদ মামুন অপুলিড বিনোদনশরিফ ফারজানা বুশরাসমু চৌধুরীসুষমা সরকার
Previous Post

যুক্তরাষ্ট্র-চীন শুল্ক চুক্তি: দীর্ঘমেয়াদী সমাধানে ৯০ দিন কি যথেষ্ট?

Next Post

সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার

সায়ান, একজন নারী, চশমা পরা, লাল স্কার্ফে, শান্ত ও দৃঢ় মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঘৃণা নিয়ন্ত্রণ কমিশন’ এখন সময়ের দাবী: সায়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT