চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় প্রথম ট্রিপল সেঞ্চুরি করা কাউপার মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 11, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ায় প্রথম ট্রিপল সেঞ্চুরি করা কাউপার ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন বব কাউপার। মেলবোর্নে শনিবার সকালে ৮৪ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ও আইসিসির সাবেক ম্যাচ রেফারি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটার তিনি।

১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় কাউপারের। ১৯৬৮ সাল পর্যন্ত ২৭টি টেস্ট খেলেন। মাত্র ২৮ বছর বয়সে ক্রিকেটকে বিদায় বলে স্টকব্রোকিং এবং মার্চেন্ট ব্যাংকিংয়ে মনোযোগ দেন। পরে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।

অজিদের হয়ে ৫ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে ৪৬.৮৪ গড়ে ২,০৬১ রান করেছেন কাউপার। বোলিংও করতেন। পার্টটাইম অফস্পিনার হিসেবে বল করে ৩৬ উইকেট নেন। ১৯৬৫-৬৬ মৌসুমে অ্যাশেজে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছিলেন। ইংলিশদের বিপক্ষে ১২ ঘণ্টায় ৩০৭ রান করা ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ট্রিপল সেঞ্চুরি। ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ম্যাথু হেইডেনের ৩৮০ রানের আগে কাউপারের ১২ ঘণ্টার ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ায় কোনো ব্যাটারের সর্বোচ্চ।

ভিক্টোরিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪৭ ম্যাচে ১০,৫৯৫ রান করেছেন কাউপার। ২৬টি সেঞ্চুরি ও ৫৮টি ফিফটি তাতে। বল হাতে নেন ১৮৩ উইকেট। ক্রিকেটে অবদানের জন্য ২০০৩ সালে ‘মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব পান।

কাউপারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব বব কাউপারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বব একজন দুর্দান্ত ব্যাটার ছিলেন যিনি এমসিজিতে ট্রিপল সেঞ্চুরির জন্য বিখ্যাত। ১৯৬০-এর দশকে অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়ান দলে তার শক্তিশালী প্রভাবের জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।’

Tags: অস্ট্রেলিয়ামৃত্যুলিড স্পোর্টস
Previous Post

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর আবারও শুরু পাক-ভারত উত্তেজনা

Next Post

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জ এরিয়াতে চলবে না: ডিআইজি

Next Post
ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জ এরিয়াতে চলবে না: ডিআইজি

প্রেস সচিব গণতান্ত্রিক বিশ্ব সম্পর্কে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের পাশে দাঁড়াবে না: প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT