চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 11, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রয়াত ড. আ জ ম ওবায়েদুল্লাহর ছবি, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লেখক ও গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন জানান, রোববার (১১ মে) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের প্যারেড ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করা আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ছিলেন। সবশেষ তিনি বিশ্ববিদ্যালয়টির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত আ জ ম ওবায়েদুল্লাহ সবশেষ চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির পদে ছিলেন। পেশাগত জীবনে তিনি সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার লেখা জনপ্রিয় বইয়ের মধ্যে তরুণ তোমার জন্য ও স্বপ্নের ঠিকানা উল্লেখযোগ্য।

ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই ড. আ জ ম ওবায়েদুল্লাহ মহান রবের ডাকে সাড়া দিয়ে অনন্তকালের পথে যাত্রা শুরু করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংস্কৃতিক অঙ্গনের ইসলামী ধারার নেতৃত্ব ছিল তারই হাতে। আল্লাহ তায়ালা এই হাতের পরিবর্তে আমাদেরকে আরও উত্তম হাত দিয়ে সাহায্য করুন।

ওই পোস্টে তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর রহম করুন, জীবনের সকল নেক খেদমত কবুল করুন, ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করুন এবং তার সেসব ভুল-ত্রুটি ও গুনাহসমূহ নেকিতে পরিণত করে জান্নাতের আলা দারাজা দান করুন। তার কবরের জীবনকে আল্লাহ তায়ালা জান্নাতি জীবন হিসেবে পরিণত করুন এবং কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করুন। মহান রব তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন, প্রিয়জন, সহকর্মী এবং গুণগ্রাহী সবাইকে উত্তম সবরের তাওফিক দান করুন। আমিন।

এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। এক শোক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তিনি আমৃত্যু দ্বিনি আন্দোলনে মেধা, শ্রম ও সময় ব্যয় করে গেছেন। রব্বে কারিম দ্বিনের একনিষ্ঠ এই খাদেমের ভুলত্রুটি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

Tags: মারা গেছেন
Previous Post

চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রীকে গ্রেপ্তার

Next Post

পরিবারে মা এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

Next Post
প্রধান অতিথি ও অতিথিরা একসঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারে মা এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

বুদ্ধের সোনালী মূর্তি, শান্তির প্রতীক, আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT