চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতির পর দ্রুত আইপিএল শুরু করতে চায় বিসিসিআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 11, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের ছবি, খেলা ও বিজয়ের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হয়ে যায় আইপিএল ও পিএসএল। আপাতত দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও যুদ্ধবিরতি ঘোষণার পর দ্রুত আইপিএল মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর পাকিস্তানও ভারতে হামলা করে বসে। পাল্টাপাল্টি হামলার চার দিনের মাথায় যুদ্ধবিরতিতে যায় দেশ দুটি।

যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের বিদেশি খেলোয়াড় ও কোচদের ফেরানোর চেষ্টা করছে। ভারত সরকারের অনুমতি সাপেক্ষে মে মাসের মাঝামাঝি সময়ে মাঠে গড়াতে পারে আইপিএল।

সীমান্তে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়ে গেলে গত ৮মে ধর্মশালায় ম্যাচের মাঝপথে বাতিল হয়ে যায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের লড়াই। পরে এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করে ভারতীয় বোর্ড।

এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদেশি সদস্যদের ফেরত আনা। এদের একটি বড় অংশ ভারত ছেড়েছেন শনিবার। কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় ও কোচদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ফেরত আসার জন্য বলেছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের যাদের যাত্রাপথে ট্রানজিট ছিল, তাদের আপাতত পরবর্তী যাত্রা বাতিল করে অপেক্ষায় থাকতে বলা হয়েছে। রোববার ভারত ছাড়ার কথা এমন কোচদের একটি ফ্র্যাঞ্চাইজি যাত্রা বাতিল করতে বলেছে।

চলতি আসরে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ গড়িয়েছে। ৫৮তম ম্যাচটি হওয়ার কথা ছিল পাঞ্জাব ও দিল্লির মধ্যে, ৮ মে। প্রথম ইনিংসে ১০.১ ওভার খেলা হওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি বাতিল করা হয়। সেই ম্যাচ আবার হবে কী না, এখনও জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।

এখনও ১২টি লিগ ম্যাচ ও চারটি প্লে অফ বাকি আছে। ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় তিন শহর বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে হতে পারে। সাতটি দল এখনও প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। লড়াই থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।

Tags: আইপিএলবিসিসিআইভারতভারত-পাকিস্তান যুদ্ধলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে: তথ্য উপদেষ্টা

Next Post

ইউক্রেনের সাথে সংলাপের প্রস্তাব পুতিনের

Next Post
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সাথে আলোচনা করার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সাথে সংলাপের প্রস্তাব পুতিনের

রাতের আকাশে ক্ষেপণাস্ত্রের লেজের আলো, উত্তেজনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর আবারও শুরু পাক-ভারত উত্তেজনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT