চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 10, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাতের সময় শ্রীলঙ্কার ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে আইপিএল, মাঝপথেই এই ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন বাস্তবতায় আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বিসিসিআইয়ের কাছে সহায়তার প্রস্তাব দিয়েছেন। ভারত যদি এক সপ্তাহ পর আইপিএল চালু না করতে পারে, বছরের শেষ দিকে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড।

ইসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সময় হতে পারে সেপ্টেম্বর। অবশ্য এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।

শুরুতে শোনা গিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএলের ১৮তম আসর। পরে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। তবে দেশি-বিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেয়ায় শিগগিরই টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে।

Tags: আইপিএলইংল্যান্ডইসিবিভারতভারত-পাকিস্তান যুদ্ধলিড স্পোর্টস
Previous Post

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় ডেপুটি কমিশনারের মৃত্যু

Next Post

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট

Next Post
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের বৈঠক চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট

বিভিন্ন কর্মকর্তার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT