চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চার বাংলাদেশি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 অপরাহ্ন 09, মে 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লক সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সরকারের অনুরোধে ইউটিউব ভারতে কমপক্ষে চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার সীমিত করেছে। জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা সম্পর্কিত উদ্বেগকে কারণ হিসেবে দেখিয়ে এই কাজ করা হয়েছে।

ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দর্শকরা ইউটিউবে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির কন্টেন্ট দেখতে পারছে না।

ভারতীয় ভূ-অবস্থান থেকে ইউটিউবে প্রবেশের চেষ্টা করলে চ্যানেলগুলোতে একটি বার্তা প্রদর্শিত হচ্ছে, যাতে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের আদেশের কারণে এই সামগ্রীটি বর্তমানে এই দেশে অনুপলব্ধ।”

ডিজিটাল অধিকার পর্যবেক্ষক সংস্থা ডিসমিসল্যাব জানিয়েছে, তারা ভারতীয় ভিপিএন ব্যবহার করে ইউটিউবে বাংলাদেশের ৩৮টি সংবাদমাধ্যম ও চ্যানেল যাচাই করে দেখে যে চারটি চ্যানেল ব্লক করা হয়েছে। এই ফলাফল যাচাই করতে নয়াদিল্লি ও কলকাতার সাংবাদিকদের সহযোগিতাও নেওয়া হয়। স্থানীয় সাংবাদিকরা নিশ্চিত করেছেন, ভারতে এসব চ্যানেল দেখা যাচ্ছে না। একজন সাংবাদিক স্ক্রিন রেকর্ডিং পাঠিয়ে ব্লক হওয়ার বিষয়টি প্রমাণ করেছেন।

যমুনা টিভি ডিসমিসল্যাবকে জানিয়েছে, তারা ইউটিউবের কাছ থেকে একটি অফিসিয়াল নোটিশ পেয়েছে যেখানে বলা হয়েছে যে ভারত সরকারের অনুরোধে তাদের চ্যানেল ব্লক করা হয়েছে এবং ভবিষ্যতের কনটেন্টও ভারতে সীমাবদ্ধ থাকবে।

Tags: ইউটিউব চ্যানেলভারত
Previous Post

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২

Next Post

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

Next Post
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষের ঘটনায় পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

আজ সারাদেশে গণজমায়েত, বিভিন্ন মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ সারাদেশে গণজমায়েত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT