চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
6:25 অপরাহ্ন 09, মে 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ইবি শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শুক্রবার (৯ মে) দুপুর সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সমবেত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ফ্যাসিবাদবিরোধী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে মহাসড়ক অবরোধ করে তারা।

সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ছাত্রলীগ গত ১৬ বছর ধরে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার ভাইকে শহীদ করেছে। এমন কোন নিকৃষ্ট কাজ নাই যা ছাত্রলীগ করে নাই। আমরা যখন ছাত্রলীগ নিষিদ্ধর দাবি জানালে নিষিদ্ধ করা হয় কিন্তু ছাত্রলীগের বিচারের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয় নাই। আমাদের দেশের সরকার যতক্ষণ পর্যন্ত তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। যদি আব্দুল হামিদের মতো লোক পালিয়ে যায়, আর সরকারের কেও তাদের সাহায্য করে তাহলে আমাদের জুলাই বিপ্লব হাতছাড়া হতে বেশি সময় লাগবে না৷ আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আজকে প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও আমাদের যে ম্যান্ডেট ছিল খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার, কিন্তু ইন্টেরিম এখনো তা এখনো নিশ্চিত করতে পারেনি। আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে পারিনি এটা বিপ্লবীদের ব্যর্থতা। কিন্তু বিপ্লবীরা এখনো রাজপথ ছাড়েনি। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আওয়ামী লীগকে দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে না পারলে জুলাই শহীদদের প্রতি আমাদের দায়িত্ব থেকে কখনো রেহাই পাব না।

Tags: আওয়ামী লীগইসলামী বিশ্ববিদ্যালয়নিষিদ্ধের দাবিমহাসড়ক অবরোধ
Previous Post

আ.লীগ নিষিদ্ধের আলোচনা রাজনৈতিক দলের সাথে নয়, শহীদ ও আহত পরিবারের সাথে: হাসনাত

Next Post

পাক-ভারত সংঘাতে মিডিয়ার ‘সার্কাস’, তীব্র ক্ষোভ সোনাক্ষীর

Next Post
সোনাক্ষী এক অনুষ্ঠানে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাক-ভারত সংঘাতে মিডিয়ার ‘সার্কাস’, তীব্র ক্ষোভ সোনাক্ষীর

বাংলাদেশ ফুটবল দল জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই গোলে এগিয়েও মালদ্বীপের বিপক্ষে ড্র বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT