চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুমের মধ্যে চিরঘুমে ‘ফিফটি শেডস’ খ্যাত পরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 09, মে 2025
in বিনোদন
A A
প্রখ্যাত পরিচালক ঘুমের মধ্যে চিরঘুমে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফিফটি শেড অব গ্রে’ সিরিজের দুটি সিজন পরিচালনা করা মার্কিন চলচ্চিত্র পরিচালক জেমস ফোলি আর নেই। চলতি সপ্তাহের শুরুতে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

পরিবারের মুখপাত্র জানিয়েছেন, জেমস ফোলি এই সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন।

১৯৮০-এর দশকে ম্যাডোনার তিনটি বিখ্যাত মিউজিক ভিডিও— পাপা ডোন্ট প্রিচ, লাইভ টু টেল এবং ট্রু ব্লু পরিচালনা করেন তিনি। এরপর ১৯৮৭ সালে ম্যাডোনাকে নিয়ে সিনেমা ‘হুস দ্যাট গার্ল’ নির্মাণ করেন।

ফোলির পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রেকলেস’ মুক্তি পায় ১৯৮৪ সালে। তিনি গ্লেনগ্যারি গ্লেন রোস, ফিয়ার, কনফিডেন্স, পারফেক্ট স্ট্রেন্জার এবং দ্য করাপ্টর–এর মতো একাধিক প্রশংসিত ও বাণিজ্যিক চলচ্চিত্রও নির্মাণ করেছেন।

ম্যাডোনার সাথে বহু কাজ করেছেন জেমস ফোলি

তিনি ‘ফিফটি শেড অব গ্রে’ (প্রথম পর্ব) পরিচালনা করেননি, তবে পরিচালক স্যাম টেইলর-জনসন সরে যাওয়ার পর ‘ফিফটি শেডস ডার্কার’ এবং ‘ফিফটি শেডস ফ্রেড’ পরিচালনার দায়িত্ব নেন। ই. এল. জেমসের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এই রোমান্টিক থ্রিলার সিরিজ বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

টেলিভিশন ও সিরিজেও ফোলি ছিলেন সক্রিয়। তিনি ‘হাউজ অব কার্ডস’–এর ১২টি পর্ব পরিচালনা করেছেন, যা ছিল নেটফ্লিক্সের প্রথম দিককার জনপ্রিয় মৌলিক সিরিজগুলোর একটি। এছাড়াও তিনি টুইন পেকস, বিলিয়নস এবং হ্যানিবাল–এর মতো হিট সিরিজেও কাজ করেছেন।

জেমস ফোলির প্রয়াণে আমেরিকায় চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে। -বিবিসি

Tags: আমেরিকালিড বিনোদনসিনেমাসিরিজ
Previous Post

প্রথমবার জেদ্দার মঞ্চে জেমস

Next Post

এক সপ্তাহ স্থগিত আইপিএল

Next Post
ঢাকা ডাইনামাইটসের ক্রিকেটাররা একসঙ্গে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সপ্তাহ স্থগিত আইপিএল

নিখোঁজ সুমনের ছবি হাতে ধরে দুঃখপ্রকাশ করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক যুগ ধরে নিখোঁজ সুমনের বাসায় পরোয়ানা, ডিএমপির দুঃখ প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT