চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের মার্শে দ্যু ফিল্মে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 09, মে 2025
in বিনোদন
A A
বঙ্গালিয়াম সিনেমার পোস্টারে এক নারী মুখের ছবি ও পাখি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মতো কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবারও থাকছে নানান আয়োজন। এ বছর কানের বাণিজ্যিক এই শাখাতে দেখানো হবে দেশের অন্যতম গুণী লেখক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবাদুর জানিয়েছেন, ১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত তিনি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘বাঙালি বিলাস’ নিয়ে উপস্থিত থাকবেন। ১৮ মে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদেরকে ‘বাঙালি বিলাস’ ছবিটা মার্শে দ্যু ফিল্ম বিভাগে দেখানোর কথাও জানান তিনি।

এবাদুর রহমান পরিচালিত ‘বাঙালি বিলাস’ ছবিটির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। সমসাময়িক বাংলাদেশি চলচ্চিত্রের ধারার বাইরে গিয়ে এটি নির্মাণ করেছেন এবাদুর।

তিন নারী বিভিন্ন আবেগে ভরা বিভিন্ন পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের ‘বাঙালি বিলাস’ ছবিটি যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে গড়ে তুলেছে এক জটিল কিন্তু গভীরভাবে সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা। নির্মাতা বলছেন- এখানে রয়েছে “ফিল্ম-উইদিন-এ-ফিল্ম” কাঠামো। যেখানে দুটি মুসলিম নারী চরিত্র—মিত্রা ও রুশতী—এক পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে।

‘বাঙালি বিলাস’-এ অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন। যিনি ভারতীয় নির্মাতা কিউ-এর ‘গান্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। এছাড়াও এবাদুরের এই সিনেমায় অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, ও আজাদ আবুল কালামসহ অনেকে।

ফিল্ম শুটিং সেটে নির্মাতা ও কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। এটি সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। ছবিটির শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা। এরইমধ্যে সিনেমাটির দুটি গানও রিলিজ হয়েছে, যেগুলোর সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানী।

‘বাঙালি বিলাস’ নিয়ে নির্মাতা এবাদুর রহমান বলেন, ‘বাঙালি বিলাস’ শুধু একটি সিনেমা নয়—এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত ‘বাঙালি ছবি’র কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।

সিনেমাটি নিয়ে তিনি বলেন,“এটা শুধু একটি সিনেমা নয়—এটি একটি জাতিগত, লিঙ্গগত, নৈতিক ও ধর্মীয় বাকস্বাধীনতা আন্দোলনের অংশ। বাংলাদেশের মত সমাজে যেখানে সেন্সরশিপ, মৌলবাদ ও রাষ্ট্রীয় নিপীড়ন একটি অভ্যন্তরীণ বাস্তবতা, ‘বাঙালি বিলাস’ সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন তোলে।”

এবাদুর জানান, ‘বাঙালি বিলাস’ ইতোমধ্যে আন্তর্জাতিক পরিবেশক ও উৎসব আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Tags: ঋঋ সেনকানগান্ডুরাওয়ান সায়েমালিড বিনোদনসিনেমা
Previous Post

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার

Next Post

প্রথমবার জেদ্দার মঞ্চে জেমস

Next Post
জেমসের পারফরম্যান্সের ছবি, তিনি গিটার হাতে মঞ্চে গান গাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার জেদ্দার মঞ্চে জেমস

প্রখ্যাত পরিচালক ঘুমের মধ্যে চিরঘুমে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমের মধ্যে চিরঘুমে ‘ফিফটি শেডস’ খ্যাত পরিচালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT