চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতশাসিত জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ, কাশ্মীরে সাইরেন-ব্ল্যাকআউট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 08, মে 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
জম্মু বিমানবন্দরে জরুরি বিভাগে মানুষজন প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি জম্মু বিমান বন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন। এছাড়াও বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শী সূত্রে এসব তথ্য জানা যায়। এছাড়া বার্তা সংস্থা এএফপিকে একটি নিরাপত্তা সূত্র বিমান বন্দরে বিস্ফোরণের খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন, তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

ভারতীয় সেনাবাহিনীর সূত্র বিবিসিকে জানায়, জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, এ সময় গোটা শহরজুড়ে এয়ার সাইরেন বাজছিল।

বিবিসির সংবাদদাতা দিব্যা আরিয়া জানাচ্ছেন, জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে।

জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল।

এখন সেখান থেকে প্রায় দেড় ঘন্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সেখানেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর।

সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে বিবিসি নিউজ জানায়, জম্মুতে যে ধরণের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান, সেগুলো ‘লয়েটারিং মিউনিশন’, অর্থাৎ এই ড্রোনগুলোতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্ততে আঘাত করার পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটে যায়।

Tags: ভারত-পাকিস্তান উত্তেজনাভারত-শাসিত কাশ্মীর
Previous Post

নিরাপত্তাজনিত কারণে ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচ স্থগিত

Next Post

১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ভোলা-বরিশাল সেতু

Next Post
প্রধান বক্তা সাংবাদিক ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ভোলা-বরিশাল সেতু

প্রধান বক্তা জনসমুদ্রে বক্তব্য দিচ্ছেন, আন্দোলনরত তরুণরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে: নাহিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT