চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. তাহমিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 08, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ড. তাহমিদ বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিনভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম তাদের ২০২৫ সালের ‘বিশ্ব স্বাস্থ্যখাতে প্রভাবশালী ১০০ ব্যক্তি’র তালিকায় অন্তর্ভুক্ত করেছে আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে।

বৃহস্পতিবার (৮ মে) আইসিডিডিআর,বি থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং সীমিত-সম্পদের অঞ্চলে স্বাস্থ্য সমস্যার দৃষ্টান্ত-নির্ভর সমাধানে তার অগ্রণী অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মান দিয়েছে সাময়িকীটি। পাশাপাশি এমন স্বীকৃতির জন্য তারা আনন্দপ্রকাশ করে।

ড. তাহমিদের নেতৃত্বে আইসিডিডিআর,বি অত্যাধুনিক গবেষণা ও জীবনরক্ষাকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের লাখো মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে এবং বৈশ্বিক সহযোগিতা সম্পর্ক সুদৃঢ় করেছে।

আগামী ১৩ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘টাইম ১০০ ইম্প্যাক্ট ডিনার: লিডারস শেপিং দ্য ফিউচার অফ হেলথ’ শীর্ষক অনুষ্ঠানে অন্যান্য মনোনীত ব্যক্তিদের সঙ্গে যোগ দিবেন ড. তাহমিদ আহমেদ। টাইমের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী সেখানে তিনি একটি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করবেন। এই বক্তব্য টাইমের সম্পাদকীয় ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও প্রচারিত হবে।

এই অসামান্য স্বীকৃতি পাওয়া উপলক্ষে ড. তাহমিদ বলেন, টাইমের ২০২৫ সালের স্বাস্থ্যে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় থাকা অত্যন্ত গর্বের বিষয়। এই অর্জন আমার একার নয়, এটি আইসিডিডিআর,বি-র বিজ্ঞানী, কর্মী, বৈশ্বিক অংশীদার ও আমাদের সেবাগ্রহণকারীদের সবার। টাইম আমাকে যে স্বীকৃতি ও গুরুত্ব দিয়েছে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আশা করি, এধরনের স্বীকৃতি অপুষ্টির বিরুদ্ধে লড়াই এবং স্বাস্থ্য গবেষণায় বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে, যা যুদ্ধ-সংঘাত নয়, বরং ন্যায়, স্বাস্থ্য ও মানুষের মর্যাদার পক্ষে কাজ করবে।

Tags: আইসিডিডিআর.বিটাইম ম্যাগাজিন
Previous Post

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন হতাহত

Next Post

দেশের মানুষের পক্ষে যায় না এমন কিছু করবেন না: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলাদেশ ও বিএনপি পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মানুষের পক্ষে যায় না এমন কিছু করবেন না: মির্জা ফখরুল

আটক ছাত্রলীগ নেতা ও ছাত্রদলের কর্মীদের ছবি, অভিযোগের প্রেক্ষাপট. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ নেতাকে আটক করে ১০ লাখ টাকা দাবির অভিযোগ, ছাত্রদলের ৩ কর্মী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT