চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিওতে বাংলাদেশি সমর্থকদের যে বার্তা দিলেন সামিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 08, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি সমর্থক বাংলাদেশ পতাকা ধরে খুশি মুখে হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সমর্থকদের জন্য দারুণ এক সংবাদ হল, কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের বাংলাদেশ দলে যুক্ত হওয়ার সব দুয়ার খুলে যাওয়া। বাংলাদেশের পরিচয়পত্র পাসপোর্ট, কানাডার ফুটবল ফেডারেশনের সবুজ সংকেতের পর ফিফার ছাড়পত্রও পেয়েছেন তিনি। সব ঠিকঠাক হওয়ার পর বাংলাদেশি সমর্থকদের জন্য ভিডিও বার্তা দিয়েছেন ২৭ বর্ষী তারকা।

২৩ সেকেন্ডের ভিডিও বার্তায় সামিত বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।’

‘যারা জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ।’

গত ২০ এপ্রিল জন্ম নিবন্ধনের কাগজ হাতে পান সামিত। ১মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান। ৫মে বাংলাদেশের পাসপোর্টও পেয়েছেন ২৭ বর্ষী তারকা। ৬মে পেয়েছেন ফিফার অনুমোদন। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় সামিত।

বাংলাদেশি বাবা-মায়ের সন্তান সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। এ মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা সামিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে খেলেন।

আগামী ১০ জুন এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছাড়পত্র পাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে তার।

Tags: কানাডাফিফাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসামিত
Previous Post

নরেন্দ্র মোদির সর্বদলীয় বৈঠক নিয়ে যা জানা গেল

Next Post

নতুন করে প্রেমে পড়েছেন সামান্থা?

Next Post
দুটি মানুষ বিমানে বসে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে প্রেমে পড়েছেন সামান্থা?

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT