চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে প্রেমে পড়েছেন সামান্থা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 08, মে 2025
in বিনোদন
A A
দুটি মানুষ বিমানে বসে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর কয়েক আগেই নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্স হয় সামান্থা রুথ প্রভুর। তার মাঝেই সম্প্রতি কানাঘুষোয় শোনা যাচ্ছে পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে নাকি প্রেম করছেন সামান্থা। আর এই জল্পনার মাঝেই নতুন একটি ছবি পোস্ট করে সেই জল্পনা উসকে দিলেন অভিনেত্রী।

এদিন সামান্থা বেশ কিছু ছবি পোস্ট করেন পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে। শিগগির মুক্তি পাচ্ছে তার প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’। এটি আগামী ৯ মে বড় পর্দায় আসছে। আর তার আগে তিনি এদিন বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। আর সেই ছবিগুলোতে তার সঙ্গে ছিলেন ‘সিটাডেল হানি বানি’র পরিচালক রাজ নিদিমরু।

এদিন এই ছবিগুলোর ক্যাপশনে সামান্থা লেখেন, ‘পথটা দারুণ লম্বা ছিল। কিন্তু আজ আমরা এখানে। নতুন শুরু।’ এই ক্যাপশন দেখেই অনেকে মনে করছেন ইঙ্গিতে কি তবে অভিনেত্রী নিজেদের সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন? খোলাসা করে না বলেও ইঙ্গিত দিলেন?

কিন্তু বিষয়টা আসলে তেমন নয়, সামান্থা এদিন প্রযোজক হিসেবে ‘নতুন শুরু’কে ইঙ্গিত করেছেন। কিন্তু তাতে কী! নেটিজেনদের মতে এই পোস্টে নাকি একই সঙ্গে দুই বিষয়ে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। আর তেমনটা অনুমান করতেই পছন্দের অভিনেত্রীকে অনেকেই সাবধান করেছেন। কেউ কেউ বুদ্ধি দিয়েছেন তাকে আবার নতুন করে প্রেমে না পড়ার জন্য। কেউ কেউ আবার লেখেন, ‘তার মানে জল্পনাই ঠিক!’ কারও মতে, ‘আমিও কি যেটা ভাবছি সেটাই ঠিক?’ আরেকজন লেখেন, ‘স্যাম আর কারও প্রেমে পড়ো না। সবাই ফেইক। একা থেকে জীবন উপভোগ করো।’

২০১৭ সালে সামান্থা সাতপাকে বাঁধা পড়েন নাগা চৈতন্যের সঙ্গে। কিন্তু ২০২১ সালে তারা সেই সম্পর্কে ইতি টানেন। ২০২৪ সালে নাগা আবারো বিয়ে করলেও,  সামান্থা এখনো সিঙ্গেল।

Tags: নাগা চৈতন্যপ্রেমসামান্থা রুথ প্রভু
Previous Post

ভিডিওতে বাংলাদেশি সমর্থকদের যে বার্তা দিলেন সামিত

Next Post

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

Next Post
জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

বাংলাদেশের রবীন্দ্র সংগীতের শিল্পীদের ছবি, জীবনের সুর. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র সংগীতে জীবনের সুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT