চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 পূর্বাহ্ন 08, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল বনাম পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের সেমিফাইনালে আর্সেনালকে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন। ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে ফরাসি জায়ান্টরা জিতেছে ২-১ গোলে। দুই লেগ মিলে ৩-১ গোলে জিতে ফাইনালে উঠেছে লা পারিসিয়েন্সরা।

ফাইনালে পিএসজির দেখা হবে অপর সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে আসা ইন্টার মিলানের সাথে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ১ জুন, বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। ফাইনাল ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

শুরু থেকে পিএসজিকে চেপে ধরে আর্সেনাল, সাত মিনিটের মধ্যে গানার্সদের তিন আক্রমণের দুটি ঠেকিয়ে দেন জিয়ানলুইজি ডন্নোরুমা। কাউন্টার অ্যাটাকে ১৬ মিনিটে কাভিচা ভারাসকেলিয়া আর্সেনালের বারে বল মারেন, এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় পিএসজির।

২৭ ম্যাচে আরও এগিয়ে যায় পিএসজি। ফ্রী কিক থেকে পাওয়া বল ডি বক্সের বাইরে পাওয়া বলে ফ্যাবিয়ান রুইজের বুলেট গতির শট ঠেকানোর সুযোগ ছিল না ডেভিড রায়ার। ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। পরের মিনিটে ব্রাডলি বারকোলা নিশ্চিত গোলের আরেকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

প্রথমার্ধের শেষের দিকের কিছুটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ করেছে পিএসজি। আর্সেনাল আরও কিছু আক্রমণ করলেও সেমিফাইনালে তখনও গোলের দেখা পায়নি। পরে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফেরার পর আরও আক্রমণ বাড়াতে থাকে আর্সেনাল। ডন্নোরুমার দৃঢ়তায় ৬৩ বেঁচে যায় পিএসজি। কাউন্টার অ্যাটাকে আর্সেনালকে বাঁচান রায়া। তবে লুইস স্কেলির হাতে বল লাগায় ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। গোল করে পিএসজিকে ২-০তে এগিয়ে নিতে পারেননি ভিতিনহা, পেনাল্টি ঠেকিয়ে দেন রায়া।

৭২ মিনিটে আর্সেনালকে ম্যাচ থেকে আরও দূরে পাঠান আসরাফ হাকিমি। তার গোলে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২-০। আর্সেনালের কাঙ্খিত গোল আসে ৭৫ মিনিটে। গোল করে ব্যবধান ২-১ করেন বুকায়ো সাকা। ৮০ মিনিটে ম্যাচে সমতার গোল আনতে পারেননি সাকা, ফাঁকা বার পেয়ে বল উপর দিয়ে মারেন তিনি। পরে ওই ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছায় পিএসজি।

এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে গানার্সরা পিছিয়ে ছিল ১-০ গোলে। পিএসজির উসমান দেম্বেলের করা গোল ইংল্যান্ডে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল।

Tags: অ্যালিয়াঞ্জ অ্যারেনাআর্সেনালইংল্যান্ডএমবাপে লিড স্পোর্টসদেম্বেলেপিএসজিফ্রান্সবায়ার্ন মিউনিখ
Previous Post

এনপিপি’র প্রতিষ্ঠাতা শেখ শওকত হোসেন নিলুর মৃত্যুবার্ষিকী পালন

Next Post

পাকিস্তানের যেসব স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত

Next Post
চ্যানেল আই অনলাইন: সাংবাদিকের সাক্ষাৎকারের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের যেসব স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, তিনি বৈঠকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বদলীয় বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি, আসতে পারে বড় সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT