চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 07, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মিরাজ টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার ব্যবধান এখন মাত্র ৭৩ রেটিং পয়েন্ট।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। ২৭ বর্ষী তারকা পেছনে ফেলেছেন সাউথ আফ্রিকার তারকা মার্কো জানসেনকে। তালিকায় পাঁচ নম্বরে আছেন দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ না খেলা সাকিব আল হাসান।

আইসিসির মাসসেরা তালিকায় থাকা মিরাজের এখন ৩২৭ রেটিং পয়েন্ট, টেস্টে এটি তার ক্যারিয়ারের সেরা অর্জন। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪০০।

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন। জিম্বাবুয়ের প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন তিনি। দুই ইনিংসেই ফাইফারে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দারুণ করেন মিরাজ। ব্যাট হাতে সাত নম্বরে নেমে তুলে নেন মূল্যবান শতক। আর বল হাতে নিয়ন্ত্রণ করেন ম্যাচের ভাগ্য। ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে তিন দিনেই জেতান সেই টেস্ট ম্যাচটি।

শুধু অলরাউন্ডার তালিকাতেই নয়, মিরাজের উন্নতি হয়েছে ব্যাটিং ও বোলিং র‍্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় তিনি এগিয়েছেন আট ধাপ, এখন তার অবস্থান ৫৫ নম্বরে। বোলারদের তালিকাতে দুই ধাপ এগিয়ে তিনি এখন ২৪ নম্বরে।

বাংলাদেশের অন্য ক্রিকেটাররাও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলিং র‍্যাঙ্কিংয়ে তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে এখন ১৬তম, নাইম হাসান ছয় ধাপ এগিয়ে ৫৪তম স্থানে রয়েছেন।

Tags: আইসিসিতাইজুলবাংলাদেশমিরাজর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
Previous Post

রাফাল ধ্বংস! পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের বড় ক্ষতি?

Next Post

শেয়ার বাজারে ব্যাপক দরপতন

Next Post
শেয়ার বাজারে দরপতনের চিত্র, লাল পতাকা দিয়ে সূচকের পতন দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেয়ার বাজারে ব্যাপক দরপতন

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের আধুনিক স্থাপত্য ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয় 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT