চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১০ মিনিট’-এ জীবনের মানবিক পাঠ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 07, মে 2025
in বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ তার পরিচয় নানা কারণেই ভুলে যায়। জাত, বর্ণ, অর্থ, ধর্মসহ নানা কিছু মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তখন মানুষ হয়ে ওঠে অমানবিক, তাদের মধ্যে তৈরি হয় বৈষম্য। কিন্তু মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, তখন সে ভুলে যায় সব ব্যবধান।

তার পরিচয় আর ধনী গরিব কিংবা সাদা কালো হয়ে ওঠে না। সে হয়ে ওঠে মানবিক, কেবলই মানুষ। এমন মানবিক এক গল্পের নাটক ‘১০ মিনিট’-এ অভিনয় করলেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।

এই নাটকের মাধ্যমে অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা শরীফ নাসরুল্লাহর। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল।

সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পাশাপাশি পরিচালনার প্রতি আলাদা এক টান অনুভব করতেন শরীফ নাসরুল্লাহ। সেই টান থেকেই তিনি চলচ্চিত্র পরিচালনা নিয়ে একাধিক কোর্সও সম্পন্ন করেছেন। ‘১০ মিনিট’ নির্মাণের মধ্য দিয়ে এবার নাসরুল্লাহ শুরু করলেন নির্মাণ যাত্রা।

নির্মাতা শরীফ নাসরুল্লাহ বলেন, এই নাটকের মধ্যমে আমরা মানবিক গল্প বলার চেষ্টা করেছি। চারদিকে মানুষের মধ্যে নানাকিছু নিয়ে অমানবিক সব কর্মকাণ্ড চলে। কিন্তু এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের কঠিন হয়ে যাওয়া মনকে একটু খানি মমতা, ভালোবাসার সুবাস ছড়িয়ে দেয়। ১০ মিনিট আমাদের মধ্যে সেই ভালোবাসার সুবাস ছড়িয়ে দেবে।

নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল বলেন, এটা আসলে এমন একটি গল্প যেটা এই শহরের যেকোনো মানুষের সঙ্গে যেকোনো সময় ঘটতে পারে। বৈষম্যবিহীন সমাজের ভাবনা থেকেই এই গল্পের ভাবনা মাথায় এসেছে। যেটা দুজন অভিনয় শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল সুন্দর করে তুলে এনেছেন। এটার পেছেন পরিশ্রম করেছে নির্মাতাসহ প্রযোজনা প্রতিষ্ঠানের সবাই।

যোগ করে বলেন, শরীফ নাসরুল্লাহ সাংবাদিক হলেও তার মনপ্রাণে একজন নির্মাতা মন লুকিয়ে আছে, সেটা বহু আগেই বুঝেছিলাম। নাটক ‘১০ মিনিট’ নির্মাণের মধ্য দিয়ে সেই ধারণাই আরও স্পষ্ট হলো।

সম্প্রতি ঢাকার উত্তরা এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি ওয়াটার লিলি পিকচার্স থেকে প্রযোজনা করেছেন হাসান জুয়েল। শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।

Tags: অপূর্ণ রুবেলআরশ খানলিড বিনোদনসুনেরাহ বিনতে কামাল
Previous Post

অভিনেতা সোনু সুদকে পুরস্কৃত করবে ‘মিস ওয়ার্ল্ড’

Next Post

ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কী বলছেন পাকিস্তানের নেতারা?

Next Post
পাকিস্তানের একজন নেতা ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কী বলছেন পাকিস্তানের নেতারা?

তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের দক্ষতা নিয়ে কাজ করতে হবে: প্রধান তথ্য অফিসার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT