চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় তারকাদের উচ্ছ্বাস, ‘কাপুরুষতা’ বলছেন পাকিস্তানি তারকারা

অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 07, মে 2025
in বিনোদন
A A
ভারতীয় ও বাংলাদেশি তারকাদের উচ্ছ্বাসের ছবি, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। অপারেশন সিঁদুর’ নামে অভিযান পরিচালনা করে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। 

ভারতের এই হামলায় যেখানে চিন্তিত এখন গোটা বিশ্ব, সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির শোবিজ অঙ্গনের তারকারা। বলিউড তো বটেই, দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে।

অপারেশন সিঁদুরের খবরে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জয় হিন্দু, জয় মহাকাল।’ অভিনেতা রীতেশ দেশমুখ ভারতীয় সেনার জয়জয়কার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দ কী সেনা। ভারত মাতা কী জয়।’

অভিনেত্রী কঙ্গনা রানাউত পহেলগাম এর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে অপারেশন সিঁদুরকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন “তারা বলেছিল ‘মোদিকে বলে দিও’। আর মোদিই এবার তাদের বুঝিয়ে দিলেন।”

অন্য আরেকটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, “যারা আমাদের রক্ষা করেন, ঈশ্বর যেন তাদের রক্ষা করেন।
আমাদের সেনাবাহিনীর জন্য রইল সুরক্ষা ও সাফল্যের প্রার্থনা।”

পরিচালক মধুর ভান্ডারকরের মন্তব্য, ‘ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।’  অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখলেন, ‘এক দেশ, এক মিশন।’ প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘ভারত মাতার জয়।’

দেশের সেনাবাহিনীর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে বার্তা দিয়েছেন পরেশ রাওয়াল থেকে শুরু করে দক্ষিণের চিরঞ্জীবীরা। এমনকি রজনীকান্তও সাফ জানিয়ে দিলেন, ‘যোদ্ধার লড়াই শুরু হল। মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’

এদিকে ভারতের এ হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। ভারতের সামরিক এ পদক্ষেপের সমালোচনা করে লেখিকা ফাতিমা ভুট্টোর পোস্ট করা একটি টুইট আবার শেয়ার করেন মাহিরা।

ইনস্টাগ্রাম স্টোরিতে এক হৃদয়গ্রাহী বার্তায় মাহিরা লিখেছেন, ‘কাপুরুষ!!! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক। আমিন।’

অন্যদিকে অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়ে এই হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ঘুমন্ত মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় বলে ক্ষোভ ঝেড়েছেন এ অভিনেত্রী।

Tags: অক্ষয় কুমারচিরঞ্জীবীপরেশ রাওয়ালপাক-ভারত যুদ্ধপাকিস্তানবলিউডভারতমধুর ভান্ডারকররজনীকান্তরীতেশ দেশমুখলিড বিনোদন
Previous Post

’সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি’

Next Post

টাইগারদের পাকিস্তান সফর, বিসিবি বলল ‘সব ঠিকঠাক আছে’

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা পাকিস্তান সফরে, জয়োল্লাসে ভাসছেন ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের পাকিস্তান সফর, বিসিবি বলল ‘সব ঠিকঠাক আছে’

শামসুজ্জামান দুদু গণতন্ত্রের জন্য কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র ফেরত না এলে পরিণতি অতীতের মতো হবে: শামসুজ্জামান দুদু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT