চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 06, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের শহরে সেনা সদস্যরা নিরাপত্তা মহড়া চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান সীমান্তে টানা ১২ দিন গোলাগুলি মধ্যে ভারতের রাজ্যগুলোকে মহড়ার নির্দেশ কেন্দ্রের। 

টানা ১২ দিন ভারত-পাকিস্তান সীমান্তে সিস ফায়ার লঙ্ঘন করে গোলাগুলি। আগামী বুধবার (৭ মে) এই পরিস্থিতিতে রাজ্যগুলোকে নিরাপত্তামূলক মহড়ায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হঠাৎ আক্রমণ হলে কী কী ব্যবস্থা নিতে হবে, তার মহড়া দিতে বলা হয়েছে। পাশাপাশি যুবক-ছাত্রদের নিরাপত্তার ট্রেনিং দেয়ার কথাও বলা হয়েছে।

কোনো কারণে আক্রমণ হলে তারা নিজেদের এবং পরিবারকে কীভাবে সুরক্ষিত রাখবে, তার ট্রেনিং দেয়া হবে। ১৯৭১ সালে এমন মহড়ার ফলে ভারতজুড়ে সতর্কতা জারি ছিল। এরপর এই প্রথম এমন মহড়ার নির্দেশ দিল ভারত সরকার। ভারত-পাকিস্তান উত্তেজনার এই সময়ে এমন পদক্ষেপের তাৎপর্য গভীর।

যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে, সে বিষয়েই প্রশিক্ষণ দিতে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মহড়ার অংশ হিসেবে রাজ্যগুলোকে বেশকিছু পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেয়া যাতে তারা শত্রু হামলার পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে পারে। হঠাৎ সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট হলে করণীয় সম্পর্কে ব্যবস্থা রাখা। গুরুত্বপূর্ণ কারখানা ও স্থাপনাগুলো দ্রুত ছদ্মবেশে আনার বা সেগুলোর সুরক্ষা ব্যবস্থা নেয়া। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হালনাগাদ করা ও তার মহড়া চালানো।

এই মহড়ার অংশ হিসেবে পাঞ্জাবের ফিরোজাবাদে সোমবার (৫ মে) রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়। সেনা কর্তৃপক্ষ স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল।

এক ক্যান্টনমেন্ট বোর্ড কর্মকর্তা বলেন, এই মহড়ার উদ্দেশ্য হলো বিদ্যমান যুদ্ধ হুমকির প্রেক্ষাপটে ব্ল্যাকআউট পদ্ধতির প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করা।

পেহেলগামে জঙ্গিদের গুলিতে ২৬ পর্যটক নিহত হওয়ার পর সীমান্তে উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। ভারতের দাবি, টানা ১১ রাত ধরে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় পোস্টে গুলি চালিয়ে যাচ্ছে। ভারত জোরালোভাবে পাকিস্তানের এই ক্রমাগত সীমান্ত লঙ্ঘনের জবাব দিয়েছে।

ইতোমধ্যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীকে পালটা আক্রমণের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন তিনি।

এর মধ্যেই এবার ভারতজুড়ে বিভিন্ন রাজ্যে ৭ মে মহড়া পরিচালনার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: দক্ষিণ এশিয়াপাকিস্তানভারত
Previous Post

বার্সেলোনা-ইন্টার মিলান: পরিসংখ্যান কী বলছে

Next Post

ড্রোন হামলার কারণে মস্কোর সব বিমানবন্দর বন্ধ ঘোষণা

Next Post
মস্কো বিমানবন্দরে বিমান ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রোন হামলার কারণে মস্কোর সব বিমানবন্দর বন্ধ ঘোষণা

বাংলাদেশ ক্রিকেটার শামি মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

শামিকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT